Saturday, 28 March, 2026
28 March
HomeদেশAirport: বন্ধ সমস্ত উড়ান ; এমার্জেন্সি ঘোষণা দিল্লি বিমানবন্দরে

Airport: বন্ধ সমস্ত উড়ান ; এমার্জেন্সি ঘোষণা দিল্লি বিমানবন্দরে

সমস্ত বিমান চলাচল একেবারে স্থগিত করে দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিল্লি বিমানবন্দরে বড়সড় সতর্কতা! ইন্ডিগোর একটি উড়ানে মাঝআকাশে ইঞ্জিনে গোলযোগের আশঙ্কা ঘিরে জারি করা হল ‘ফুল এমার্জেন্সি’।

সূত্রের খবর, বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ওই উড়ানটি আকাশে ওঠার কিছু পরেই ইঞ্জিন সংক্রান্ত সমস্যা ধরা পড়ে বলে সন্দেহ। এরপরই সতর্কতা হিসেবে দিল্লি এয়ারপোর্টে পূর্ণ জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ মরার ওপর খাঁড়ার ঘা, একে যুদ্ধ তার ওপর আবার স্বাস্থ্য আতঙ্ক! ফের ছড়াল কোভিড

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, জরুরি অবতরণের জন্য রানওয়ে খালি রাখা হয় এবং দমকল, অ্যাম্বুল্যান্স-সহ সমস্ত জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়। পাইলট পরিস্থিতি সামাল দিয়ে নিরাপদে অবতরণের চেষ্টা চালান।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ধরনের প্রোটোকল মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাব্য আশঙ্কাতেই এই পদক্ষেপ।

আরও পড়ুনঃ রফতানি বন্ধ করছে রাশিয়া; জ্বালানিতে আরও বড় কোপ

ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিমান চলাচলেও প্রভাব পড়ে বলে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত, ১১টা নাগাদ উড়ানটি নিরাপদে নামানো হয়েছে রানওয়েতে। ১৬১ জন যাত্রীকেও সুরক্ষিত ভাবে বার করে আনা হয়েছে

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন