Friday, 3 April, 2026
3 April
Homeউত্তরবঙ্গSiliguri: পাঁচ বছরে কোটি টাকার সম্পত্তি বেড়েছে গৌতম দেবের! স্ত্রী-ও কোটিপতি; নেই...

Siliguri: পাঁচ বছরে কোটি টাকার সম্পত্তি বেড়েছে গৌতম দেবের! স্ত্রী-ও কোটিপতি; নেই অপরাধের রেকর্ড

গৌতমের নিজের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ কোটি ৫৩ লক্ষ ৮৫০ টাকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিলিগুড়ির মেয়র গৌতম দেব এ বার শিলিগু়ড়ি বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে লড়ছেন। গত বিধানসভা ভোটে তিনি ডাবগ্রাম-ফুলবা়ড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন। তবে হারলেও গত পাঁচ বছরে গৌতমের সম্পত্তির পরিমাণ তাৎপর্যপূর্ণ ভাবে বে়ড়েছে। কোটিপতি হয়েছেন তাঁর স্ত্রী-ও।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি শাসন জারির পথে বাংলা? সংকটের মুখে বঙ্গ প্রশাসন; বাংলার মানুষ কি পাবে মুক্তির স্বাদ!

বৃহস্পতিবারই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন গৌতম। তাঁর বিরুদ্ধে শিলিগুড়িতে বিজেপি প্রার্থী করেছে শঙ্কর ঘোষকে। তাঁদের মধ্যে জোর টক্কর দেখা যাবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে এ বার দুই দফায় ভোটগ্রহণ হবে। শিলিগুড়িতে ভোট রয়েছে ২৩ এপ্রিল, প্রথম দফায়। ভোটের ফল প্রকাশিত হবে ৪ মে। পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরে প্রচার করছেন।

সম্পত্তি অর্থ

হলফনামায় গৌতম জানিয়েছেন, বর্তমানে তাঁর হাতে ১ লক্ষ ৩ হাজার ২০০ টাকা নগদ রয়েছে। তাঁর স্ত্রীর হাতে রয়েছে ৩০ হাজার ৫০০ টাকা। মোট ১ কোটি ৫৮ লক্ষ ৬ হাজার ৭৩৬ টাকার অস্থাবর সম্পত্তির মালিক শিলিগুড়ির মেয়র। আলাদা করে তাঁর নামে কোনও জমি নেই। তবে শিলিগুড়িতে বাড়ি এবং কলকাতায় তাঁদের ফ্ল্যাট রয়েছে। নাকতলায় একটি ফ্ল্যাট রয়েছে গৌতমের। কেয়াতলা রোডে স্ত্রীর সঙ্গে একটি যৌথ সম্পত্তি রয়েছে। এ ছাড়া সম্পত্তি রয়েছে দার্জিলিঙেও। গৌতমের নিজের স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ২ কোটি ৯৪ লক্ষ ৯৪ হাজার ১১৪ টাকা। এ ছাড়া, তাঁর স্ত্রী ৪৯ লক্ষ ৭২ হাজার ৩২৩ টাকার অস্থাবর ও ৭৩ লক্ষ ৯৫ হাজার ৯৮ টাকার স্থাবর সম্পত্তির মালিক। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে গৌতমের নিজের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ কোটি ৫৩ লক্ষ ৮৫০ টাকা।

গত পাঁচ বছরে বৃদ্ধি

২০২১ সালে হাতে ১ লক্ষ ৯৭ হাজার ৩৫০ টাকা নগদ নিয়ে নেমেছিলেন গৌতম। হলফনামা অনুযায়ী, তাঁর ৮৯ লক্ষ ৬৪ হাজার ৮৭২ টাকার অস্থাবর সম্পত্তি এবং ১ কোটি ৮৫ লক্ষ ৬৮ হাজার ৯৭৬ টাকার স্থাবর সম্পত্তি ছিল। স্থাবর ও অস্থাবর মিলিয়ে ২০২১ সালে গৌতম ২ কোটি ৭৫ লক্ষ ৩৩ হাজার ৮৪৮ টাকার সম্পত্তির মালিক ছিলেন। গত পাঁচ বছরে মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ১ কোটি ৭৭ লক্ষ ৬৭ হাজার ২ টাকা। বেড়েছে তাঁর স্ত্রীর সম্পত্তিও। গত বার ভোটের সময় গৌতমের ৩৫ লক্ষ টাকার ঋণ ছিল। এ বার সেই ঋণের পরিমাণও বেড়েছে। এখন ৪৫ লক্ষ ৮৪ হাজার ৫৮৯ টাকার ঋণ রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ ‘অ্যাকশন’ মুডে NIA; কলকাতায় NIA IG সোনিয়া সিং, সঙ্গে ২৪ জন অফিসারের টিম

অপরাধের রেকর্ড

২০২১ সালের ভোটে লড়ার সময় গৌতমের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ ছিল না। তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কোথাও কোনও এফআইআর বা মামলাও হয়নি। ২০২৬ সালে সেই ছবিটা এক রয়েছে। গৌতমের বিরুদ্ধে এখনও কোনও অপরাধের অভিযোগ বা মামলা নেই। কোনও অপরাধে তাঁকে অতীতে কখনও দোষী সাব্যস্ত করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

১৯৭৩ সালে শিলিগুড়ির স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন গৌতম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন শিলিগুড়ি কলেজ থেকে ১৯৭৯ সালে স্নাতক পাশ করেন তিনি। এর পর কলকাতায় পড়াশোনার জন্য চলে আসেন। হলফনামার তথ্য বলছে, ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইনে স্নাতক পাশ করেছেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন