Friday, 10 April, 2026
10 April
HomeকলকাতাIndiGo: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে ধাক্কা ভ্যানের

IndiGo: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে ধাক্কা ভ্যানের

কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ইন্ডোগোর বিমান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর একটি দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা লাগে একটি ভ্যানের। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত আহত হওয়ার কোনও খবর মেলেনি।

আরও পড়ুনঃ মোফাক্কেরুলের সঙ্গে জঙ্গি যোগ! বাংলায় দাঙ্গা লাগাতে চেয়েছিল মোফাক্কেরুল, NIA তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

জানা গিয়েছে, বিমানবন্দরের ৫১ নম্বর বে-তে এই দুর্ঘটনাটি ঘটে। একটি কেটারিং ভ্যান গিয়ে ধাক্কা মারে ইন্ডিগোর বিমানে। এর ফলে বিমানটির সামান্য ক্ষতি হয়েছে বলে খবর। স্টার্ট দেওয়ার পরেই গাড়িটি হঠাৎ সামনের দিকে এগিয়ে যায়। সোজা গিয়ে ধাক্কা মারে বিমানের ইঞ্জিনে। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। বিমানবন্দরের নিরাপত্তা ও কর্মীদের নিয়ে প্রশ্ন উঠে গেল।

কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল ইন্ডিগোর ওই বিমানটির। বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার রাত ৯টা নাগাদ ইন্ডিগোর ওই বিমানটি দাঁড়িয়েছিল। তখনও যাত্রীদের বোর্ডিং শুরু হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় বিমানের কাছে খাবার পৌঁছে দিতে গিয়েছিল একটি কেটারিং ভ্যান। সেই গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইন্ডিগো বিমানের ইঞ্জিনে।

দুর্ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে বিমানবন্দরে। বিমানটি পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা। যাত্রীদের সুরক্ষার কথা ভেবে সেটিতে বসিয়ে দেওয়া হয়। পরে অন্য একটি বিমানে যাত্রীদের গুয়াহাটি পাঠানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ভোটাভুটি রাষ্ট্রপুঞ্জে, ভেটো দিল চিন ও রাশিয়া

এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন,’দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে বিমানটি ক্ষতিগ্রস্ত। ঠিক কী কারণে এমনটা ঘটল, সেটা খতিয়ে দেখা হচ্ছে’।

সোমবার রাতে বিপত্তি ঘটেছিল ২৩ নম্বর বে-তে। কালবৈশাখীর ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাডার-কার সজোরে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং বিমানের গায়ে। সেই বিমানটিকেও মেরামতির জন্য বসিয়ে দেওয়া হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনা!

এই মুহূর্তে

আরও পড়ুন