টানা গরমের পর আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় নামতে পারে স্বস্তির বৃষ্টি। যদিও খুব বেশি বৃষ্টিপাত হওয়ার আশা এখনই দেখাতে পারছে না আবহাওয়া দফতর। পাশাপাশি গরমের দাপট অব্যাহত থাকবে কলকাতাতেও। ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও গত কয়েকদিনের মতোই ব্যাপক গরম বজায় থাকবে।
আরও পড়ুনঃ খাঁটি বাঙালির রান্নাঘর! খাদ্য রসিক বাঙালির আবেগেই শান দিলেন মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
আজ দক্ষিণবঙ্গের দুই প্রান্তে ভিন্ন ধরনের আবহাওয়া দেখা যাওয়ার পূর্বাভাস দিয়েছে IMD। এদিন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দুই জায়গায় বজ্রপাত-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ স্মার্টফোনের ভিড়ে হারিয়েছে শৈশব, বাংলা নববর্ষে স্মৃতি হাতড়াচ্ছে বাঙালি
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক-দুই জায়গায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।



