Saturday, 18 April, 2026
18 April
HomeদেশAmit Shah: 'আমি চাই পশ্চিমবঙ্গও কাশ্মীর হয়ে উঠুক'; অমিত শাহ

Amit Shah: ‘আমি চাই পশ্চিমবঙ্গও কাশ্মীর হয়ে উঠুক’; অমিত শাহ

আগা রুহুল্লাহ যখন 'কাশ্মীর হওয়া'র উপমা ব্যবহার করেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে উঠে কড়া ভাষায় এর প্রতিবাদ করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ডিলিমিটেশন বিল নিয়ে বড় বিতর্ক দেশ জুড়ে। জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স (NC) সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “আমি চাই, পশ্চিমবঙ্গও কাশ্মীর হয়ে উঠুক”! লোকসভায় কেন এমন বললেন আগা রুহুল্লাহ? এর পর ক্ষোভে ফেটে পড়লেন অমিত শাহ। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) লোকসভায় পরিসীমন বিল নিয়ে আলোচনা চলাকালীন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর কিছু মন্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের আসন থেকে দাঁড়িয়ে উঠে তীব্র আপত্তি জানান।

আরও পড়ুনঃ “জিতে বিজেপিতে যাব”, সংঘকে প্রস্তাব তৃণমূল প্রার্থীর!

সাংসদ আগা রুহুল্লাহ আশঙ্কা প্রকাশ করেন যে, নতুন ডিলিমিটেশন প্রক্রিয়ার ফলে জম্মু-কাশ্মীরের মতো ছোট রাজ্যগুলির রাজনৈতিক শক্তি এবং প্রভাব কমে যাবে। তিনি অভিযোগ করেন, উত্তর ভারতের বড় রাজ্যগুলির (যেমন- উত্তরপ্রদেশ, বিহার) হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত হবে এবং তারাই জম্মু-কাশ্মীরের ভাগ্য নির্ধারণ করবে।

আগা রুহুল্লাহ অভিযোগ করেন, এর আগে জম্মু-কাশ্মীরে যেভাবে আসন পুনর্বিন্যাস করা হয়েছে, তাতে সংখ্যালঘুরা তাঁদের নির্বাচনী শক্তি হারিয়েছেন। মেহদি বলেন, আমি আনন্দিত হতাম যদি পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত এবং উত্তর-পূর্ব ভারতও দক্ষিণ কাশ্মীরের মতো হয়ে উঠত; তাহলে অন্তত তারা বুঝত, আমাদের উপর দিয়ে কী অন্যায় বয়ে গিয়েছে!

আগা রুহুল্লাহ যখন ‘কাশ্মীর হওয়া’র উপমা ব্যবহার করেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে উঠে কড়া ভাষায় এর প্রতিবাদ করেন। তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এই ধরনের নেতিবাচক উপমা বা তুলনা সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী এবং সরকারের প্রচেষ্টাকে খাটো করে দেখানো।

আরও পড়ুনঃ ‘গণতন্ত্রের পরাজয়’! পাশ হল না মহিলা সংরক্ষণ বিল

ডিলিমিটেশন বিল তথা পরিসীমন বিল ২০২৬-এর মাধ্যমে আসনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা ২০২৯ সালের নির্বাচনের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মেহদির দাবি, বিলটি সাম্প্রদায়িক ও রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহার করা হতে পারে, যা তিনি কোনো ভাবেই মেনে নিতে পারছেন না।

সাংসদ মেহদি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই বিলের ফলে একটি ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি হবে, যেখানে উত্তর ভারতের কয়েকটি বড় রাজ্য মিলে জম্মু-কাশ্মীরের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেবে। এই বিতর্কের জেরে লোকসভায় দীর্ঘক্ষণ ধরে বাগবিতণ্ডাও চলে। লোকসভায় এই বিল নিয়ে ন্যাশনাল কনফারেন্স সাংসদ আগা রুহুল্লাহ মেহদির জোরালো বক্তব্য এবং কেন্দ্র সরকারের প্রতিক্রিয়ার বিস্তারিত দৃশ্য এক ভিডিয়োও তুলে ধরা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন