Saturday, 18 July, 2026
18 July
Homeআন্তর্জাতিক নিউজMeta: আবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই! এবার ফেসবুক-ইন্সটাগ্রামের

Meta: আবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই! এবার ফেসবুক-ইন্সটাগ্রামের

এ যেন এখন বার্ষিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আবার কর্মী ছাঁটাই! এ যেন এখন বার্ষিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল ফেসবুক-ইন্সটাগ্রামের মালিক সংস্থা মেটা। আগামী মাসেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করবে সংস্থা। এরপর আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে সংস্থার, এমনটাই খবর সূত্রের।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, আগামী ২০ মে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করতে চলেছে মেটা। সংস্থার বিশ্বজুড়ে মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৮ হাজারের কাছাকাছি কর্মী চাকরি খোয়াতে পারেন প্রাথমিকভাবে। এরপরে আরও বড়সড় কর্মী ছাঁটাই হতে পারে বলেও খবর।

আরও পড়ুনঃ “জিতে বিজেপিতে যাব”, সংঘকে প্রস্তাব তৃণমূল প্রার্থীর!

সূত্রের খবর, চলতি বছরের দ্বিতীয় ভাগে আরও কর্মী ছাঁটাই হবে। তবে কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে, সেই বিষয়ে ঘোষণা করা হয়নি। আগে প্রথম ধাপের কর্মী ছাঁটাইয়ের প্রভাব কতটা পড়ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দক্ষতা কতটা কাজে লাগানো যাচ্ছে, তা পর্যালোচনার পরই দ্বিতীয় ধাপের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ সর্বনাশ করেছে; কাটা যাচ্ছে না তৎকাল টিকিট! টাকা কেটে নেওয়ার পরই স্ক্রিন সাদা

গত মাসেই শোনা গিয়েছিল যে মেটা ২০ শতাংশ কর্মী ছাঁটাই করতে পারে মেটা। ফেসবুক-ইন্সটাগ্রামের মালিক সংস্থা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে মেটা-র সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতিই ঘোষণা করেছেন যে কয়েকশো বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে এআই (AI)-র পিছনে। ২০২২ সালের শেষ ভাগ থেকেই মেটা-এ কর্মী ছাঁটাই চলছে। প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। সম্প্রতি অ্যামাজনও ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন