নজিরবিহীন নিরাপত্তা বলয়ে এবার ভোটগ্রহণের পরিকল্পনা কমিশনের। বলা যেতে পারে ভুয়ো ভোটার রোধে এমন খাতিরদারি আগে দেখেনি বাংলা—
পোলিং বুথের চারপাশে আক্ষরিক অর্থেই থাকবে লক্ষ্মণগণ্ডি
সাদা চক দিয়ে বুথের ১০০ মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়ার পরিকল্পনা
লক্ষ্মণরেখার মধ্যে ভোটার ছাড়া আর কারও প্রবেশ নিষিদ্ধ
সাদা চক দিয়ে বুথের ১০০ মিটার বরাবর কেটে দেওয়া হবে লক্ষ্মণরেখা
আরও পড়ুনঃ আবারও এক বদলি! নির্বাচনের আগে IPS স্তরে বড় বদল
ভোটারের নথি যাচাইয়ের কাজে লক্ষ্মণগণ্ডির বাইরে থাকবেন বিএলও, একজন সরকারি কর্মী
বুথঘরের বাইরে আরও দু’টি টেবিলে ভোটারের নথি যাচাই করা হবে
ভোটার স্লিপ বিলি ঘিরেও কড়া পদক্ষেপ
বাড়ি বাড়ি ভোটারদের হাতেই ভোটার স্লিপ বিলির নির্দেশ বিএলও’দের
ভোটার স্লিপ বিলির সময় কোন কোন ভোটারকে স্লিপ বিলি করা যায়নি, কেন স্লিপ বিলি করা যায়নি তার সবিস্তার তথ্য থাকবে প্রিসাইডিং অফিসারের কাছে
কমিশনের নির্দেশ অনুযায়ী, স্লিপ বিলির সময় বাড়িতে ছিলেন না এমন কোনও ভোটার ভোট দিতে এলে তিনি কেন ছিলেন না তার কারণ জানতে চাওয়ার কথা প্রিসাইডিং অফিসারদের
এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার তালিকায় নাম, ছবি দেখে ভোট দানে অনুমতি দেবেন প্রিসাইডিং অফিসার
কার্যত পোলিং বুথে আরও একবার এএসডিডি তালিকা যাচাইয়ের পরিকল্পনা
কেউ যাতে অন্য কারও নাম ভাঙিয়ে ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে চাইছে কমিশন
আরও পড়ুনঃ ভোট দিতে কাজ খোয়াতেও রাজি পরিযায়ী শ্রমিকরা! বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের
হাতের কালি তুলে আরও একবার ভোটের লাইনে দাঁড়ানোর চেষ্টা না করাই ভালো
এবারের ভোটে মাইক্রো অবজার্ভারদের সঙ্গে থাকছে বডি ক্যামেরা
কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সঙ্গেও থাকবে বডি ক্যামেরা
বিধানসভা এলাকায় অবস্থিত সমস্ত সরকারি সিসি ক্যামেরা থেকে ফুটেজ পেতে ক্যামেরাগুলির নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন
সিসি ক্যামেরার ছবিতে কোথাও কোনও সন্দেহজনক গতিবিধি ধরা পড়লেই পদক্ষেপ করা হবে
শুধু তাই নয়, ভোটে কোন কোন আচরণ অপরাধ হিসাবে গণ্য হবে সে বিষয়ে বিজ্ঞাপন দিয়ে সতর্ক করার পরিকল্পনা নিয়েছে কমিশন
এরপরও লখিন্দরের বাসরঘরে কালনাগিনী ঢোকার চেষ্টা করবে। এখন দেখার এ যুগের বিশ্বকর্মা সেই সুযোগ দেন কি না



