Friday, 8 May, 2026
8 May
HomeকলকাতাWest Bengal: 'অধিকারীর' হাতেই বাংলার অধিকারের রাশ

West Bengal: ‘অধিকারীর’ হাতেই বাংলার অধিকারের রাশ

ভাবনীপুরে এবার মমতাকে হারানোটা নিছক জয় নয়, বরং সেই লড়াই যেন ছিল বাংলায় পরিবর্তনের আধারশিলা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সব জল্পনার অবসান। কাঁথির শান্তিকুঞ্জের মেজো ছেলেই বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপি বিধায়কদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরই শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করা হল। স্বাভাবিকভাবেই বিজেপির পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় বিজেপির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামিকাল ব্রিগেড ময়দানে শপথ নেবেন শুভেন্দু।

আরও পড়ুনঃ শপথমঞ্চে দুর্গামূর্তি-সিঁদুরখেলা, পাতে ঝালমুড়ি-রসগোল্লা, মিহিদানা, সীতাভোগ, বাজবে রবীন্দ্রসঙ্গীত!

বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সহকারী পর্যবেক্ষক হিসেবে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বৈঠক শুরুর আগে বিজেপির কোনও বিধায়ক-নেতাই মুখ খোলেননি। ফলে জল্পনা ক্রমশ বাড়ে। নানা নাম সামনে আসে।

একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শুভেন্দু যে দৌড়ে এগিয়ে ছিলেন, তা নিয়ে দ্বিমত নেই রাজনীতির কারবারিদের। ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজনীতির কারবারিরা বলেন, শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘরের মাঠে’ জিতেছেন। দলের এই জয়ের তাঁর বড় অবদান রয়েছে। তাছাড়া রাজ্যের মন্ত্রী হিসেবে বেশ কয়েকবছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শেষপর্যন্ত শুভেন্দুকে নিয়ে জল্পনাতেই সিলমোহর পড়ল। বাংলায় শাসকদল হতে চলেছে বিজেপি। এদিন সেই দলের পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন শুভেন্দু। আর শাসকদলের পরিষদীয় দলনেতা স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী হবেন।  

আরও পড়ুনঃ শহরে আসছেন প্রধানমন্ত্রী, শনি ভোর থেকে রাত পর্যন্ত মালবাহী গাড়ি চলাচল বন্ধ!

শনিবার সকাল ১০টায় ব্রিগেড ময়দানে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে থাকবেন। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ এক ডজনের বেশি কেন্দ্রীয় মন্ত্রী। দেশের ২০টি রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মুখ্যমন্ত্রীরাও থাকবেন। সমস্ত দলকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এককথায় জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান। আর আগামিকাল সেই শপথ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর শান্তিকুঞ্জের বাড়িতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন