Wednesday, 13 May, 2026
13 May
Homeআন্তর্জাতিক নিউজWB: বঙ্গে শুভেন্দু-সরকার! গা জ্বলছে ওপার বাংলার নেতা নাহিদের?

WB: বঙ্গে শুভেন্দু-সরকার! গা জ্বলছে ওপার বাংলার নেতা নাহিদের?

শেখ হাসিনাকে উৎখাতকারী বাংলাদেশের গণ অভ্যুত্থানের নেপথ্যের ছাত্র আন্দোলনের মুখ নাহিদ ইসলামও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য ইতিমধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়ার কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বার্তা, ‘৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।’ ফলত, বাংলাদেশের সঙ্গে লাগোয়া বাংলার সীমান্ত সুরক্ষিত করতে জোরদার তৎপরতায় কাঁটাতার বসানোর প্রক্রিয়া শুরপ হতে চলেছে বলে খবর। এদিকে, এই খবরে বাংলাদেশ ইতিমধ্যেই মুখ খুলেছে। তবে তারেক সরকার ছাড়াও বাংলাদেশের এনসিপি সাংসদ তথা শেখ হাসিনাকে উৎখাতকারী বাংলাদেশের গণ অভ্যুত্থানের নেপথ্যের ছাত্র আন্দোলনের মুখ নাহিদ ইসলামও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

আরও পড়ুনঃ চাঞ্চল্যকর তথ্য! গর্গর কাছে মিলল ২৪ রাউন্ড গুলি

সদ্য বাংলাদেশে আয়োজিত এক সভায় নাহিদ বলেন, সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে। সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না। নাহিদ আরও বলেন। তিনি বলেন, কাঁটাতার দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না। এই কাঁটাতার সেই দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে।

সুর চড়া করে নাহিদের বার্তা, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। এই দেশের সরকার যদি ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে।

আরও পড়ুনঃ শ্রীঘরে সুজিত, সিঁদুরে মেঘ দেখছেন অরূপও

প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ। ওই অনুষ্ঠানে নাহিদ আরও বলেন, বাংলাদেশের আমাদের নদীর জলের যে ন্যায্য অংশ, সেটি আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে।

এদিকে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া জোরালো করার বিষয়টি নিয়ে বাংলাদেশের তরফে মন্ত্রী সালাহউদ্দিন বলেন, ‘কোনও অঙ্গরাজ্যের নির্বাচনের পর কোনও বিজয়ী দল বক্তব্য দিলে সেটার জবাব আমরা সার্বভৌম সমতার ভিত্তিতে দিই না। আমাদের জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কি না। সেটা ডিপ্লোমেটিক চ্যানেলে হবে। বিদেশ মন্ত্রকের সঙ্গে তারা কথা বলবে।’

এই মুহূর্তে

আরও পড়ুন