Monday, 25 May, 2026
25 May
HomeকলকাতাMamata Banerjee: আবার সেই মাথা ধরে যাওয়া কবিতা! ‘আর কত বুলডোজার?’

Mamata Banerjee: আবার সেই মাথা ধরে যাওয়া কবিতা! ‘আর কত বুলডোজার?’

ক্ষমতা হারানোর পর আবারও কবিতা মমতার, ‘আর কত দানবিকতা? কেনই বা সন্ধেতে নামছে মধ্যরাত?’

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তপসিয়া থেকে শুরু করে রাজ্যে একাধিক জায়গায় সদ্য চলেছে বেআইনি নির্মাণ ঘিরে তৎপরতা। দেখা গিয়েছে বুলডোজার-অ্যাকশন। বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে এবার সেই পদক্ষেপের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি লিখলেন কবিতা। কবিতার নাম ‘দখল’।

আরও পড়ুনঃ এটাই শুনতে কমরেডদের বাকি ছিল! ‘মমতার পক্ষে কেউ না থাকলে আমি দাঁড়াব’, বিকাশের বিকশিত মন্তব্যে অস্বস্তিতে বামেরা

‘দখল’ নামাঙ্কিত কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ লাইনে মূলত প্রতিবাদী সুরে সরব হয়েছেন। কবিতার শুরুর দিকের লাইনে লেখা, ‘ দখল মুক্ত করতে হবে, অসহায় দুর্বলর মানুষদের। আর কত বুলডোজার?/ আর কত অত্যাচার?/ আর কত দানবিকতা?’ এরপর লেখা, ‘ নেতার তাবেদার এখন ডান্ডাওয়ালা রক্ষাকর্তারা!’ মমতার প্রশ্ন, ‘নিজেদের পরিবারকে দেখো…তারা কী বলছে… এ সময় যদি তাদের জীবনে আসতো?তবে কি তুমি শান্ত থাকতে? নাকি দখল মুক্ত হতে?’ কবিতার এক জায়গায় মমতা লিখছেন,’শতশত গ্রেফতার কেন? কত পুরস্কার পাচ্ছো?’ উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু অভিযোগে একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মমতা এক জায়গায় লিখেছেন, ‘জঞ্জালে ঢেকেছে তোমাদের শরীর.. নিজেদের মনের জঞ্জালকে আগে দখল মুক্ত করো। তবেই তো এ সমাজ সামাজিকভাবে আত্মমর্যাদা ফিরে পাবে?’ এরপর লেখা, ‘জিতলেই যদি, তবে মানুষ কেন এত আতঙ্কিত?’

আরও পড়ুনঃ বরফের চেয়েও দ্রুত গলছে তৃণমূল’, BJP-র প্রধান প্রতিপক্ষ হতে তৈরি CPIM

প্রসঙ্গত, মিডিয়া রিপোর্ট বলছে, গত ৭ দিনে সারা রাজ্যে তৃণমূল নেতাদের গ্রেফতারির সংখ্যা ৭০। শনিবার রাজ্যজুড়ে ১৭ জন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। এদিকে, ইডির হাতে ধরা পড়েছেন কলকাতা পুলিশের শান্তনু সিনহা বিশ্বাস। তাঁর সম্পত্তিও স্ক্যানারে। অন্যদিকে, সোনা পাপ্পু ধরা পড়তেই আরও বেশ কিছু প্রপার্টি উঠে আসছে চর্চায়। এর আগে, তপসিয়া কাণ্ডে চলেছে বুলডোজার। অন্যদিকে, বিভিন্ন জায়গায় বেআইনি দখলের অভিযোগে, বেআইনি দখল মুক্ত করতেও চলেছে বুলডোজার। আর সেই পরিস্থিতির মাঝেই এবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন কবিতা।

  •  

 

এই মুহূর্তে

আরও পড়ুন