Wednesday, 27 May, 2026
27 May
HomeদেশBSNL: দেশজুড়ে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে মাস্কের Starlink-এর সঙ্গে হাত মেলাচ্ছে BSNL

BSNL: দেশজুড়ে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে মাস্কের Starlink-এর সঙ্গে হাত মেলাচ্ছে BSNL

সামগ্রিকভাবে, দেশের টেলিকম সম্পর্কিত প্রযুক্তিকে বিশ্ব পর্যায়ে আরও শক্তিশালী করে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট ও এন্টারপ্রাইজ পরিষেবা প্রদানের জন্য রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL স্টারলিঙ্কের মধ্যে একটি টাই-আপ হতে পারে। সারাদেশে ইন্টারনেট পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় সরকারের স্বপ্নপূরণে BSNL এবার ধনকুবের ইলন মাস্কের স্টারলিঙ্কের সাহায্য নিতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ নেতাজি নগর থানায়  কবীর সুমনের বিরুদ্ধে  অভিযোগ দায়ের

একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, BSNL এবং স্টারলিঙ্কের আধিকারিকরা একটি সম্ভাব্য পার্টনারশিপ নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে ইন্টারনেট পরিষেবার জন্য স্যাটেলাইট ব্যবহার এবং কর্পোরেট গ্রাহকদের পরিষেবা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে, এই আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং BSNL ও স্টারলিঙ্কের মধ্যে এখনও কোনও চুক্তি হয়নি। উল্লেখ্য যে, BSNL সম্প্রতি তাদের 4G পরিষেবা চালু করেছে।
কোম্পানিটি এই পরিষেবার জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছে। এদিকে, BSNL শীঘ্রই 5G নেটওয়ার্ক চালু করার পরিকল্পনাও করছে।

এই বছরের মার্চ মাস পর্যন্ত দেশের গ্রামীণ এলাকায় টেলিকম ঘনত্ব তথা টেলি-ডেন্সিটি ছিল ৬০.০২ শতাংশ। যার মধ্যে মোবাইল ফোনের অংশ ছিল ৫৯.৫৬ শতাংশ। টেলিকম বিভাগ জানিয়েছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৩০,০০০ গ্রামে টেলিকম পরিষেবা পৌঁছয়নি। এদিকে, ভারতনেট কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বও BSNL-এর ওপর রয়েছে।

আরও পড়ুনঃ শিলিগুড়ি করিডরকে ঘিরে কেন্দ্রের বড় কৌশলগত পরিকল্পনা

এই কর্মসূচির অধীনে ৬.২৫ লক্ষেরও বেশি গ্রামে অপটিক্যাল-ফাইবার নেটওয়ার্ক সরবরাহ করার কথা রয়েছে। যার মধ্যে উত্তর-পূর্বের রাজ্য আসাম থেকে শুরু করে মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়ের গ্রামগুলিও অন্তর্ভুক্ত। তবে, স্টারলিঙ্কের সঙ্গে অংশীদারিত্ব হলে BSNL উত্তর-পূর্বের প্রত্যন্ত অঞ্চল ও দ্বীপগুলিতে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হবে।

উল্লেখ্য যে, গত অর্থবর্ষে ব্যবহারকারী প্রতি আয়ের  দিক থেকে BSNL ভালো ফল করেছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু আর্থিক প্যাকেজ পাওয়ায় সংস্থাটির ব্যবহারকারী প্রতি গড় আয় (ARPU) বেড়ে প্রায় ১০১ টাকায় দাঁড়িয়েছে। এটি গত বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি। সম্প্রতি টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার BSNL-এর পরিষেবার মানোন্নয়ন, ডিজিটাল পরিসেবার প্রসার এবং টেলিকম সংস্থাটিকে আধুনিকীকরণের পরিকল্পনা করছে। সামগ্রিকভাবে, দেশের টেলিকম সম্পর্কিত প্রযুক্তিকে বিশ্ব পর্যায়ে আরও শক্তিশালী করে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন