Wednesday, 27 May, 2026
27 May
HomeকলকাতাBangladeshi: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ‘মন কাঁদল’ বিকাশের; বসালেন দলাই লামার সারিতে

Bangladeshi: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ‘মন কাঁদল’ বিকাশের; বসালেন দলাই লামার সারিতে

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি ‘মানবিক’ হতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি ‘মানবিক’ হতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। দলাই লামাকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবেও উল্লেখ করেন সিপিআইএম নেতা। তিনি বলেছেন, ‘শুভেন্দুবাবু (মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী), একটু খোঁজ খবর নিয়ে দেখুন তিব্বতের দলাই লামা-সহ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রায় স্থায়ীভাবে বসবাস করছেন। সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, ওই তিব্বতিদের সমস্ত সুযোগ দিয়ে মানবাধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। আপনার বক্তব্যে অমানবিক ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। সংবেদনশীলতার সঙ্গে মানবিক আচরণ করে ওদের ফেরত পাঠান।’

আরও পড়ুনঃ পিনারাই বিজয়নের মুখ্যমন্ত্রী পদ যেতেই বাড়িতে হাজির ইডি

আর তিনি সেই মন্তব্য করেছেন অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি ফেরত পাঠানো হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্দেহে যাঁদের ধরা হবে, তাঁদের রাখার জন্য বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরি করার নির্দেশ দিয়েছে শুভেন্দু সরকার।

আরও পড়ুনঃ নিজেরা পাল্টে যান, নইলে মানুষই পাল্টে দেবে, প্রশান্ত বর্মণকে নিয়ে পুলিশের ভূমিকায় হুঁশিয়ারি মন্ত্রী দিলিপের

সেই ঘোষণার পরই সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্রোত আছড়ে পড়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে এরকম প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় লক্ষ্য করা যায়। যাঁদের কেউ এক বছর ধরে ভারতে ছিলেন বলে দাবি করেছেন। কেউ আবার দাবি করেছেন যে মাসতিনেক আগে ভারতে এসেছিলেন। তাঁরা দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকারের কড়া অবস্থানের পরে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন