Saturday, 30 May, 2026
30 May
HomeকলকাতাRG Kar Case: বরখাস্ত বিরূপাক্ষ, ফাইন ২০ লাখ, থ্রেট কালচারে পেরেক...

RG Kar Case: বরখাস্ত বিরূপাক্ষ, ফাইন ২০ লাখ, থ্রেট কালচারে পেরেক পুঁতল সরকার

থ্রেট কালচারে পেরেক পুঁতল সরকার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চাকরি গেল আরজি কর কাণ্ডের বিরূপাক্ষ বিশ্বাসের। শুক্রবার রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনার সময় তাঁর বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির তরফে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে ওইসব অভিযোগের সত্যতা মিলেছে।

সেই পরিস্থিতিতে বিরূপাক্ষের সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করে দেওয়া হচ্ছে। ফেরত দিতে হবে ২০ লাখ টাকা। শুধু তাই নয়, আগামিদিনে যাতে সরকারি চাকরি না পান, সে বিষয়েও পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ তীব্র বাগবিতণ্ডা, বয়কট বিজেপির; ধন্যবাদ বিতর্কে উত্তপ্ত শিলিগুড়ি পুরনিগম

বিরূপাক্ষ বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে ছিলেন। বাকি দু’বছরের জন্য সিনিয়র রেসিডেন্টশিপের জন্য তাঁকে ২০ লাখ জরিমানা দিতে হবে। যে বিরূপাক্ষের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল ২০২৪ সালে আরজি কর কাণ্ডের সময়। আরজি কর হাসপাতালের সদস্য না হয়েও কেন ২০২৪ সালের ৯ অগস্ট সেমিনার হলে হাজির ছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

আরও পড়ুনঃ সম্পূর্ণ বেআইনি কলকাতার ট্রাম্প টাওয়ার, বিস্ফোরক জাভেদ খান পুত্র ফয়েজ

সেই রেশ ধরে বিরূপাক্ষের ‘কীর্তি’ ধীরে-ধীরে বেরিয়ে উঠতে থাকে। অভিযোগ ওঠে, মেডিক্যাল কলেজে রাজত্ব চলত বিরূপাক্ষের। চালাতেন থ্রেট কালচার। এমনকী মাথায় ‘প্রভাবশালীদের’ হাত থাকায় সিনিয়র ডাক্তারদেরও বিরূপাক্ষ ভয় দেখাতেন বলে অভিযোগ ওঠে। জুনিয়র ডাক্তাররা তো বিরূপাক্ষকে থ্রেট কালচারের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছেন একাধিকবার।

এরকম সব অভিযোগের পরে স্বাস্থ্য দফতরের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। মাসকয়েক আগেই সেই রিপোর্ট জমা পড়ে গিয়েছিল বলে সূত্রের খবর। তবে শেষপর্যন্ত শুভেন্দু সরকার কড়া পদক্ষেপ করল বিরূপাক্ষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তিন দফায় ব্যবস্থা নেওয়া হয়েছে – প্রথমত, বরখাস্ত করে দেওয়া হয়েছে; দ্বিতীয়ত, ২০ লাখ টাকা দিতে হবে; তৃতীয়ত, ভবিষ্যতে যাতে রাজ্য সরকারি কোনও চাকরি না পান বিরূপাক্ষ, সেজন্য ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে জানানো হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন