Monday, 1 June, 2026
1 June
HomeদেশLPG: বাড়বে রেস্তরাঁয় খাওয়ার খরচ; দামি হল বাণিজ্যিক গ্যাস

LPG: বাড়বে রেস্তরাঁয় খাওয়ার খরচ; দামি হল বাণিজ্যিক গ্যাস

কলকাতায় সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হবে ৩২৫৫ টাকা ৫০ পয়সা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জুন থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে। সূত্রের খবর, জুনের শুরুতে কলকাতায় প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ৫৩.৫ টাকা। তার ফলে ১ জুন থেকে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৩,২৫৫.৫ টাকা খরচ হবে। অথচ যে দামটা মার্চেও ২,০০০ টাকার নীচে ছিল। কিন্তু এপ্রিলে ২১৮ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আর মে’তে তো একধাক্কায় প্রায় ১,০০০ টাকা দাম বাড়ানো হয়। তবে এবার উত্থান কিছুটা কম হল।

আরও পড়ুনঃ ফাইনালে বিরাট প্রাপ্তি, লাল জার্সির এক নতুন সাম্রাজ্য

তাতে অবশ্য তেমন স্বস্তি মিলছে না। কারণ পশ্চিম এশিয়ায় সংকটের জেরে গ্যাস সিলিন্ডারের পাশাপাশি জ্বালানি তেলের দামও বেড়েছে। জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি এবং পাইকারি বাজারে আনাজের তীব্র জোগান ঘাটতির জোড়া ফলায় কার্যত দিশেহারা তিলোত্তমার মধ্যবিত্ত সমাজ। কলকাতার কোলে মার্কেট, শিয়ালদা, মানিকতলা থেকে শুরু করে যাদবপুর বা গড়িয়াহাটের মতো বড়-বড় বাজারগুলিতে আকাশছোঁয়া হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় সবজি ও কাঁচামালের দাম।

বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে সবচেয়ে বড় কারণ হল জ্বালানি তেলের দামের সাম্প্রতিক ঊর্ধ্বগতি। দূরদূরান্তের জেলা বা ভিন রাজ্য থেকে কলকাতায় পণ্যবাহী ট্রাকে করে যে সবজি আসে, তার পরিবহণ খরচ অনেকটাই বেড়ে গেছে। লরি ও মিনিট্রাকের ভাড়া একলাফে বৃদ্ধি পাওয়ায় পাইকারি ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন বাড়তি দাম উশুল করতে। এর সরাসরি প্রভাব গিয়ে পড়ছে খুচরো বাজারে সাধারণ ক্রেতাদের ওপর। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার একাধিক বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি আনাজের দাম কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

আরও পড়ুনঃ আজ রাজ্যের লোক ভবনে ৩৫ মন্ত্রীর শপথ

সেইসঙ্গে গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় দাম বাড়ানো হয়েছে। যেমন – আগে যেখানে প্রতিটি আটার রুটির দাম ছিল চার টাকা, সেটা বেড়ে পাঁচ টাকা হয়ে গিয়েছে। দাম বেড়েছে অন্যান্য জিনিসেরও। সবমিলিয়ে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে।

এই মুহূর্তে

আরও পড়ুন