Wednesday, 3 June, 2026
3 June
HomeকলকাতাTMC: স্বার্থপর বাংলার দিদি মনে হয় নিজের এই ভাইকে ভাইফোঁটা দিতেন না!...

TMC: স্বার্থপর বাংলার দিদি মনে হয় নিজের এই ভাইকে ভাইফোঁটা দিতেন না! পালাবদল দেখেই ‘পাল্টি’ ‘কোণঠাসা’ বাবুনের

বিজেপি বিধায়ক সজল ঘোষ বলছেন, “ওর যন্ত্রণা তো দিদিও বুঝতে পারেনি। ওকে ত্যাজ্য ভাই করেছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

 ময়দানে পালাবদল হতেই রঙ বদলের চেষ্টা মমতার ভাইয়ের? টিকে থাকতে সামনে এবার বাবুনের ক্রীড়াপ্রেমী ফর্মুলা। অরূপের সঙ্গে বনিবনা হতো না, নিশীথের সঙ্গে কাজ করতে চাই। ২০১৩ সাল থেকেই আমি কোণঠাসা। যন্ত্রণা কেউ বোঝেনি। টিভি৯ বাংলায় মুখ খুলে এভাবেই শিবির বদলের ইঙ্গিত বাবুনের। কিন্তু সত্যিই কী মমতার আমলে কোণঠাসা ছিলেন মমতারই ভাই? জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। রাজ্যে পরিবর্তনের পর ইতিমধ্যে বক্সিং এবং হ্যান্ডবল সংস্থা থেকে ইস্তফা দিয়েছেন মমতার ভাই।

আরও পড়ুনঃ তৃণমূলের ১৫ বছরের দুর্নীতির প্রমান; লাখ লাখ টাকা সুরেন্দ্রনাথ কলেজে, শেষে খেল কিনা উইয়ে

বাবুন বন্দ্য়োপাধ্যায় আবার ইতিহাস মনে করিয়ে বলছেন, যে ক্রীড়ামন্ত্রী থাকেন আমি তাঁর সঙ্গেই কাজ করি। সুভাষ চক্রবর্তী থাকাকালীন তাঁর সঙ্গেও সম্পর্ক রেখেছি। মদন মিত্রের সঙ্গেও ঠিক ছিল। কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গে কাজ করতে পারিনি। কারণ আমাকে কোনওদিন উনি ভালো চোখে দেখেননি। আমার কাজে কোনওদিন সাপোর্ট করেনি। নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা হয়েছে। আমি ওনার সঙ্গেও কাজ করব। এরপরই খানিক হতাশার সুরে বলেন, “আমি ২০১৩ সাল থেকে কোণঠাসা। কষ্ট কাউকে বলতে পারিনি।” 

আরও পড়ুনঃ সুরেন্দ্রনাথে উদ্ধার বন্দুক-কন্ডোম, ইউনিয়ন রুমই ‘oyo’

তবে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলছেন, “ওর যন্ত্রণা তো দিদিও বুঝতে পারেনি। ওকে ত্যাজ্য ভাই করেছিল। ও একবার তো বিজেপি করবে বলে দিল্লি চলে গিয়েছিল। আসলে এখন দেখছে দিদিকে দিয়ে আর কাজ নেই। কিন্তু দিদিকে দিয়েই এরা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। কিন্তু আসলে এদের কালীঘাটে মন্দিরের গেটে ভিক্ষা করারও যোগ্যতা নেই। কপালগুনে পিসির ভাই হয়েছিল বলে কোটি কোটি টাকা রোজগার করেছে।” এরপরই আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “উনি কাজ করতে চাইলে কী হবে, নিশীথ প্রমাণিক ওনার সঙ্গে কাজ করতে চান না। আসলে সবই হচ্ছে খেলা। ও ভেবেছে এতদিন তৃণমূলের খেয়েছি। এবার বিজেপির খাব। ওটা আর হবে না।” 

এই মুহূর্তে

আরও পড়ুন