Wednesday, 3 June, 2026
3 June
HomeকলকাতাTMC: ‘মিশন ঋতব্রত’! আজকেই আত্মপ্রকাশ করছে ‘নতুন তৃণমূল’

TMC: ‘মিশন ঋতব্রত’! আজকেই আত্মপ্রকাশ করছে ‘নতুন তৃণমূল’

ঋতব্রত পঞ্চাশের কিছু বেশি বিধায়কের সমর্থনে নতুন তৃণমূলের মালিকানা দাবি করতে পারেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ বুধবারই আত্মপ্রকাশ করবে ‘নতুন তৃণমূল’! বিধানসভায় শক্তি দেখিয়ে চিঠি দেবেন তৃণমূলের  সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! ৫৩-৫৪ জন বিধায়ক সঙ্গে থাকলেই রাজ্যে ‘নতুন তৃণমূল’ আত্মপ্রকাশ করতে পারে। রাজ্যের বিরোধী দল হিসেবে তকমাও পেতে পারেন! জোড়া ফুল প্রতীকও চলে আসতে পারে তাঁদের কাছে? সেই জল্পনা চলছে বঙ্গ রাজনীতিতে। আজই কি বঙ্গে তৃণমূলের মুষলপর্বে নতুন চিত্রনাট্য দেখা যাবে? সেই জল্পনা আরও বাড়ছে বঙ্গ রাজনীতিতে।

আরও পড়ুনঃ স্বার্থপর বাংলার দিদি মনে হয় নিজের এই ভাইকে ভাইফোঁটা দিতেন না! পালাবদল দেখেই ‘পাল্টি’ ‘কোণঠাসা’ বাবুনের

কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, প্রাক্তন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হতে চলেছে নতুন তৃণমূল! জোড়া ফুল প্রতীক হাতছাড়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জল্পনাও তুঙ্গে রয়েছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলে ভাঙন তীব্র হয়েছে। এবার বড় সংখ্যায় বিধায়ক, সাংসদ দল ছাড়ছেন! সেই জল্পনা ক্রমে বাড়ছে। 

গতকাল, মঙ্গলবার ঋতব্রত বিধানসভায় ঢুকতেই শোনা গিয়েছিল, ৫০ জন বিক্ষুদ্ধ তৃণমূলের বিধায়কের সই সম্বলিত চিঠি জমা দিতে চলেছেন তিনি। তবে এদিন তেমন কোনও ঘটনা ঘটেনি। বিধানসভা থেকে বেরনোর সময় ঋতব্রত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বিকেলে বিধানসভা থেকে বেরিয়ে চিঠি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করলেন ঋতব্রত। জানালেন, ব্যক্তিগত কাজে তিনি বিধানসভায় ছিলেন। তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়কদের নিয়ে বৈঠক করার কথাও শোনা গিয়েছিল গতকাল, সোমবার। যদিও সেই বৈঠকের কথাও উড়িয়ে দিয়েছেন তিনি। 

আরও পড়ুনঃ সংখ্যাটা বেড়েই চলেছে, প্রথমে সুদীপ পোল্লে, তারপর সচিন সিং, এবার গ্রেফতার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর 

তবে বিশ্বস্ত সূত্রের খবর, বুধবারই ‘নতুন তৃণমূল’ সংক্রান্ত চিঠি বিধানসভায় জমা দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ৫৩-৫৪ জন তৃণমূল বিধায়কদের পাশেও পেয়ে গিয়েছেন তিনি! চিঠি জমা দেওয়ার সময় ‘বিদ্রোহী’রা সকলেই বিধানসভায় উপস্থিত থাকবেন। আগামী কাল, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। সেখানে হাওড়ার সব তৃণমূল বিধায়ক যোগ দেবেন। জোর গলায় এদিন সেই দাবি করেছেন ঋতব্রত। সেই বৈঠকের পরেই ঋতব্রত বিধানসভায় উপস্থিত হবেন। তৃণমূলের বিধায়করাও সেখানে থাকবেন। বুধেই ‘নতুন তৃণমূল’ হিসেবে চিঠি জমা দেওয়া হচ্ছে! নতুন তৃণমূলের জল্পনা জিইয়ে রেখে এদিন ঋতব্রত বলেন, “আমি আজ-এ বিশ্বাসী, কাল কী হবে জানি না, বলতে পারব না।”

ঋতব্রত পঞ্চাশের কিছু বেশি বিধায়কের সমর্থনে নতুন তৃণমূলের মালিকানা দাবি করতে পারেন। কিন্তু প্রশ্ন হল, শুধু ৫০ বিধায়কের সমর্থনই কি পরিষদীয় দলে ভাঙনের জন্য যথেষ্ট? ওই বিধায়কদের সমর্থনে বলিয়ান হয়ে ঋতব্রত কি নিজেকে তৃণমূলের আসল ‘মালিক’ বলে দাবি করতে পারেন? দলের প্রতীক এবং যাবতীয় সম্পত্তির অধিকারী হিসাবে নিজেকে পেশ করতে পারেন? সেই চর্চাও শুরু হয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন