Tuesday, 30 June, 2026
30 June
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়ির ফুলবাড়িতে নববধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী

Siliguri: শিলিগুড়ির ফুলবাড়িতে নববধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী

রহস্যজনক মৃত্যু হল ২৪ বছর বয়সি গৃহবধূ আজমিরা খাতুনের।মৃতার বাড়ি শিলিগুড়ির শালবাড়ি এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

 প্রেমের সম্পর্ক থেকে বিয়ে। সংসারও চলছিল তিন বছর ধরে। দেড় বছরের একটি পুত্র সন্তানকে নিয়ে ছোট্ট পরিবার। কিন্তু সেই সংসারেই ঘটল মর্মান্তিক পরিণতি। রহস্যজনক মৃত্যু হল ২৪ বছর বয়সি গৃহবধূ আজমিরা খাতুনের।মৃতার বাড়ি শিলিগুড়ির শালবাড়ি এলাকায়। তিন বছর আগে ফুলবাড়ির জটিয়াকালী রূপচন্দ্রগছ এলাকার বাসিন্দা মোস্তফা আলীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি।

আরও পড়ুনঃ অঙ্কটা কী কঠিন! অঙ্ক শিখতে থলি হাতে বাজারে পড়ুয়ারা

পরিবারের দাবি, রবিবার সকালে বাড়ির ভিতর থেকে আজমিরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে প্রথমে ফুলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আজমিরার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত তাঁর স্বামী।

আরও পড়ুনঃ আসল নকল দুই শিবিরের ‘জমি’-যুদ্ধে ইতি! ২১ জুলাইয়ের সভার অনুমতি আর পুরনো জায়গায় নয়; জানাল পুলিশ

তাঁদের আরও অভিযোগ, ঘটনাদিনে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং পরে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তদন্তের প্রাথমিক পর্যায়ে মৃতার স্বামী মোস্তফা আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
যদিও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন