কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া ও আলিপুরদুয়ারের ফালাকাটায় দুই নারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অপ্রত্যাশিত বিশাল টাকার ব্যালেন্স দেখে চাঞ্চল্য ছড়িয়েছে। ফাঁসিদেওয়ার মেহেরউন্নিসা মাত্র ২০০০ টাকা তুলতে গিয়ে তার অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা থাকার কথা জানতে পারেন। একই ঘটনা ফালাকাটার আরেক মহিলার ক্ষেত্রেও ঘটেছে।
আরও পড়ুনঃ বড় ধাক্কা কালীঘাটে! ঋতব্রত শিবিরের জেলা কমিটিতে হেভিওয়েটদের ছড়াছড়ি
এই ত্রুটির কারণে সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও আতঙ্ক তৈরি হয়েছে। ব্যাঙ্ক থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ডিজিটাল যুগে এত বড় ত্রুটি কীভাবে সম্ভব তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।


