কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
উত্তরবঙ্গকে দেশের অন্যতম আধুনিক স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ প্রকল্পের রূপরেখা সামনে আনলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । শিলিগুড়ির উপকণ্ঠে একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস), দার্জিলিঙে 500 শয্যার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, পৃথক ট্রমা সেন্টার, উত্তরবঙ্গে আইআইটি ও আইআইএম, বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, পাহাড়ে একাধিক রোপওয়ে এবং নতুন রিং রোড ! সব মিলিয়ে উত্তরবঙ্গের ভবিষ্যৎ উন্নয়নের এক বিস্তৃত ‘ব্লুপ্রিন্ট’ তুলে ধরলেন তিনি । সাংসদের দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শুধু উত্তরবঙ্গের অর্থনীতিই নয়, গোটা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের মানচিত্রেও বড় পরিবর্তন আসবে ।
আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্য জুড়ে বেলাগাম হামলা ইরানের; হরমুজ রক্ষার বার্তা
উত্তরবঙ্গের উন্নয়নের বড় পরিকল্পনা – সাংসদ রাজু বিস্তার ঘোষণা:
- স্বাস্থ্য:
- শিলিগুড়ির কাছে একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) প্রতিষ্ঠার পরিকল্পনা।
- দার্জিলিঙে ৫০০ শয্যার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও ১০০ শয্যার বিশেষ ট্রমা সেন্টার গড়ে তোলা হবে।
- এইমস চালু হলে উত্তরবঙ্গ, সিকিম, অসম, বিহার, নেপাল ও ভুটানের বাসিন্দারাও উন্নত চিকিৎসার সুযোগ পাবে।
- শিক্ষা:
- উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপনের প্রস্তাব।
- স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য উচ্চমানের প্রযুক্তি ও ব্যবস্থাপনা শিক্ষার সুযোগ বৃদ্ধি।
- পর্যটন:
- পাহাড়ে একাধিক রোপওয়ে প্রকল্পের সম্ভাবনা যাচাই।
- ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে চালু হলে পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা।
- যোগাযোগ:
- শিলিগুড়ি ও দার্জিলিঙে নতুন রিং রোড নির্মাণ।
- বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুত এগোচ্ছে।
- বাগডোগরা থেকে দার্জিলিং, কালিম্পং ও মিরি হেলিকপ্টার সেবা চালুর পরিকল্পনা।
- রাজু বিস্তার মন্তব্য:
- দীর্ঘদিন পাহাড়-সমতলের উন্নয়নে বৈষম্য ছিল, তা দূর করা হবে।
- পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে এই প্রকল্পগুলোর বড় ভূমিকা থাকবে।
- অতীতে ২০০৯ সালের AIIMS প্রকল্প জমি ও প্রশাসনিক সমস্যায় ব্যর্থ হয়েছিল, এবার তা পুনরাবৃত্তি হবে না।
চ্যালেঞ্জ:
- প্রকল্পগুলোর অর্থায়ন, প্রশাসনিক অনুমোদন এবং বাস্তবায়নের সময়সূচি এখনও নিশ্চিত হয়নি।
- বাস্তবায়নের গতি এবং ফলাফল উত্তরবঙ্গের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা।
আরও পড়ুনঃ ‘ডিম আমাদের মাথায় পড়বে’, কর্মীদের সতর্ক করলেন শমীক
যদিও এই ঘোষণাগুলির অধিকাংশই এখনও পরিকল্পনার পর্যায়ে । প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ, কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক অনুমোদন, জমি অধিগ্রহণ এবং বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি এখনও প্রকাশ্যে আসেনি । ফলে উত্তরবঙ্গবাসীর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঘোষণার এই দীর্ঘ তালিকা কত দ্রুত বাস্তবের আলো দেখবে ? উত্তরবঙ্গের উন্নয়নের রাজনীতিতে সেই উত্তরই আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷


