‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন হলেও বিটাউনের খবর রাখা থেকে তিনি দূরে নন। তার বিদেশি স্বামী নিক জোনাস এই দিক থেকে এক ধাপ এগিয়ে রয়েছেন। সম্প্রতি নিক ও প্রিয়াঙ্কা জোনাস ব্রাদার্সের পডকাস্টে বলিউড তারকাদের অন্দরমহলের গসিপ নিয়ে আলোচনার সময় বেশ চমক দিয়েছেন।
আরও পড়ুনঃ ‘আমার গার্লফ্রেন্ড চাই, বন্ধুরা খিল্লি করে’; ট্রেনের ছাদে সটান, হইচই শিয়ালদহে
নিক হাসতে হাসতে বলেন, প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর তিনি ফ্রিতে বলিউডের গসিপ পেতে শুরু করেছেন। বিটাউনে তারকারা কেমন সম্পর্ক রাখেন, কার ব্রেক-আপ হয়েছে—এসব খবর নিক টেক্সট করে প্রিয়াঙ্কাকে জানান। তবে আসল চমক আসে, যখন নিক জানান, তিনি বিশেষ করে তাদের সম্পর্কে আগ্রহী যাদের ‘এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ’ বা বাইরেকার সম্পর্ক রয়েছে। প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ বলেন, “হ্যাঁ, এমন একজন অভিনেতা আছেন যাদের একাধিক ‘এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ’ আছে।”
প্রিয়াঙ্কা স্পষ্ট করে না দিলেও, তার ভাসুর কেভিন জোনাস কৌতূহলী হয়ে সেই অভিনেতার নাম জানতে চান। প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলেন, “নামটা দুপুরের লাঞ্চে বলব।” ফলে বলিপাড়ায় ‘প্লেবয়’ অভিনেতার পরিচয় নিয়ে জল্পনা তীব্র হয়েছে। নিক স্বীকার করেছেন, গোপন খবর আপডেট রাখতে তিনি কিছু অজ্ঞাত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লুকিয়ে ফলো করেন।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত; বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট
অন্যদিকে, প্রিয়াঙ্কার পেশাদার জীবনও বেশ জমজমাট। তিনি শীঘ্রই এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ২০২৭ সালে মুক্তি পাবে এই মেগা প্রজেক্টের মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কার কামব্যাক হতে চলেছে।


