Wednesday, 2 September, 2026
2 September
Homeউত্তরবঙ্গJalpaiguri: জলপাইগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পরিষেবা নিয়ে বিক্ষোভ, পাল্টা দাবি ও...

Jalpaiguri: জলপাইগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পরিষেবা নিয়ে বিক্ষোভ, পাল্টা দাবি ও অভিযোগ

এই পরিস্থিতিতে পৌরসভার পরিষেবা সংক্রান্ত বিবাদ ও সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের তৎপরতা প্রয়োজনীয় হয়ে উঠেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

জলপাইগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজবাড়ীপাড়া ও হাজরাপাড়ার একাংশ বাসিন্দারা নিকাশি ব্যবস্থা, রাস্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেছেন। তারা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যা সমাধান না হওয়ায় তাদের জীবনযাত্রায় অসুবিধা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্ববাণিজ্যে নতুন মাত্রা! কাঁপছে বিলেত হাসছে বাংলা

তবে এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর নিলম শর্মা। তিনি জানান, নাগরিক পরিষেবা নিয়মিত দেওয়া হচ্ছে এবং এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভোট-পরবর্তী সময়েও পরিষেবা নিশ্চিত করতে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন।

আরও পড়ুনঃ শুরু Countdown! ভারতের মহাকাশ ইতিহাসে নতুন অধ্যায়! বিক্রম-১ রকেট উৎক্ষেপণ আজ

অন্যদিকে, কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, ওয়ার্ডের মানুষ এখনও প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রীর নজরেও আনা হয়েছে।

এই পরিস্থিতিতে পৌরসভার পরিষেবা সংক্রান্ত বিবাদ ও সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের তৎপরতা প্রয়োজনীয় হয়ে উঠেছে।

 
 
 
 

এই মুহূর্তে

আরও পড়ুন