তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেবেন। বড় ঘোষণা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে চাপালেন কিছু শর্তও। শনিবার নিজের আমতলার পার্টি অফিস ভাঙা নিয়ে প্রবল ক্ষোভও উগরে দেন।
অভিষেক বিদ্রোহী সাংসদ ও বিধায়কদের চ্যালেঞ্জ করে বলেন, “যদি অভিষেকের সঙ্গে তাঁদের কোনও সমস্যা থেকে থাকে, আর সেটাই তাঁদের বিদ্রোহের কারণ হয়ে থাকে, তাহলে তাঁরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসেন, তবে আমি এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করব। অভিষেকই যদি সকলের টার্গেট হয়, তবে তাঁরা ফিরে আসুক, আমি পদত্যাগ করব।”
আরও পড়ুনঃ সোল্লাসে উঠল ‘চোর চোর’ স্লোগান; পানিহাটির রাস্তায় নির্মল ঘোষের ছেলে ‘পুচিদা’-কে ঘোরাল পুলিশ
শনিবার সকালে অভিষেকের আমতলার পার্টি অফিসে চলে বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পাঁচ তলা পার্টি অফিস। জেলা প্রশাসনের তরফে জোড়া নোটিস দিলেও এই অবৈধ নির্মাণ নিয়ে কোনও হেলদোল করেনি তৃণমূল, বলে দাবি করা হয়। এরই জবাবে অভিষেক বলেন, “যারা আনন্দে মেতেছেন পার্টি অফিস ভাঙা হয়েছে বলে। গত ১৫ তারিখ শুনানি ছিল, আমাদের প্রতিনিধিরা গিয়েছিল। কীসের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে তার কপি চাওয়া হয়েছিল। জেলা প্রশাসন তা দিতে পারেনি। দু’দিনের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। সেখানে বিজেপির ঝান্ডা নিয়ে তাণ্ডবলীলা চালালো। আমরা হাইকোর্টে মামলা করব, সুপ্রিম কোর্ট অবদি যাব। বিজেপির নেতারা কিন্তু বাঁচবেন না।”
আরও পড়ুনঃ অঙ্কে একবার পেয়েছিলেন ৫১! ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেটের মহাকাশ জয়
অভিষেকের আরও হুঁশিয়ারি, “এই অফিসটি জায়গা কিনে বানানো হয়েছে। বৈধ নথি আছে। কোনও সরকারি জায়গায় তো অফিস নয়। সব নথি আমরা হাইকোর্টে জমা দেব। তারপরও পার্টি অফিস ভাঙা হয়েছে। সব ক্রিয়ার একচি প্রতিক্রিয়া আছে। যে অত্যাচার করছেন, সব অত্যাচার সুদ সহ ফেরত দেব ২০৩১-এ।”


