বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত প্রায় ১৫০ আয়া দিদির কাজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাসের পর থেকে আর হাসপাতালে এসে কাজ করা যাবে না।
আরও পড়ুনঃ থাইল্যান্ডের দেবসিরিন স্কুলে নবম শ্রেণির পড়ুয়ার বন্দুকবাজি; শিক্ষকসহ নিহত অন্তত ৪
আয়া দিদিরা জানান, কেউ ৩০ বছর, কেউ আবার ৪০ বছর ধরে এখানে রোগীদের সেবা করছেন। অধিকাংশেরই এটি একমাত্র আয় উৎস। কাজ বন্ধ হলে তাঁরা চরম আর্থিক সংকটের মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
তারা বলেন, তারা সরকার বা বেসরকারি সংস্থার বেতনভুক্ত নয়, বরং রোগীর পরিবারের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। হঠাৎ কাজ বন্ধ হওয়ার সিদ্ধান্তে তারা দিশেহারা।
আরও পড়ুনঃ কলকাতায় ভোটার বৈষম্যের কারণে ১৪৪ থেকে ২০৯ ওয়ার্ডে পুনর্বিন্যাস, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি
অন্যদিকে, বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) রবিউল ইসলাম জানিয়েছেন, আয়া দিদিদের হাসপাতালে কাজের জন্য কোনও সরকারি নির্দেশিকা বা অনুমোদন নেই। এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে বিষয়টি নিয়ে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে, এবং পরিবারগুলো জীবিকার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।


