কলকাতা:
হাতে মাত্র দেড় মাস সময় বাকি, শারদোৎসবের আগেই রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেপ্টেম্বরের ৭ তারিখ নবান্নে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে আজ সাংবাদিক বৈঠকে নিজেই জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ‘রাস্তায় বেরোতে না পারেন আমি সে ব্যবস্থা করব’! প্রাক্তনের উদ্দেশে বর্তমান
তৃণমূল শাসনামলে দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হতো, যা গত বছর প্রায় ৪৫ হাজার কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এছাড়া বিদ্যুতের বিল, দমকল ছাড়পত্রসহ নানা সুবিধাও দেওয়া হতো। তবে এবার বিজেপি সরকারে এসে অনুদান ও অন্যান্য সুবিধা কেমন হবে, তা নিয়ে প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ এবার রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন মমতা? বিদ্রোহের আবহে বড় বার্তা তৃণমূল সুপ্রিমোর
অষ্টমীর অঞ্জলিতে এবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা পুজোর মরসুমে নতুন ভাবনা নিয়ে এসেছে। শারদোৎসবের সঙ্গে বাংলার অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটনও জড়িত থাকায় এই বৈঠকে এসব দিক নিয়েও আলোচনা হতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
পুজোর সময় পুলিশি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবার ওই সব পরিকল্পনা ও প্রস্তুতির চিত্রও নবান্নের বৈঠকে উঠে আসার সম্ভাবনা রয়েছে।


