বিশেষ সংবাদ প্রতিনিধি:
টানা ভারী বৃষ্টির জেরে ফরাক্কার কাছে রেললাইনে বড়সড় ধস। তিলডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মাঝে ডাউন লাইনের ধারের মাটি ধসে গিয়ে লাইনের একাংশ বসে যাওয়ায় সাময়িকভাবে স্তব্ধ হয়ে পড়ল উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি ট্রেন চলাচল বন্ধ করে দেয় পূর্ব রেল কর্তৃপক্ষ। এর ফলে দার্জিলিং মেল ও কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মতো একাধিক জনপ্রিয় দূরপাল্লার ট্রেন মাঝপথেই আটকে পড়েছে।.
আরও পড়ুনঃ ক্যামাক স্ট্রিটের অফিসে ‘হামলা’, ভিডিয়ো পোস্ট করে ক্ষোভ উগরালেন অভিষেক
ঘটনাস্থলের পরিস্থিতি ও আটকে থাকা ট্রেন
বৃহস্পতিবার সকালে ধসের বিষয়টি নজরে আসার পরই ঝুঁকি না নিয়ে বিভিন্ন স্টেশনে দূরপাল্লা ও লোকাল ট্রেন থামিয়ে দেওয়া হয়:
-
আটকে থাকা দূরপাল্লার ট্রেন: ফরাক্কার বল্লারপুর স্টেশনে থমকে রয়েছে নিউ জলপাইগুড়িগামী ‘দার্জিলিং মেল’। তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে ‘ইন্টারসিটি এক্সপ্রেস’ এবং ‘কাঞ্চনকন্যা এক্সপ্রেস’।
-
মেরামতি কাজ: খবর পেয়েই রেলের ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে ধস এলাকা খতিয়ে দেখছেন। দ্রুত লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে রেল সূত্রে জানানো হয়েছে, লাইন পুরোপুরি সুরক্ষিত ঘোষিত হওয়ার পরেই ট্রেন চলাচলের সবুজ সংকেত দেওয়া হবে।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের প্রেমে পড়লো মৌসুমী অক্ষরেখা, বজ্রবৃষ্টি গিফট দিল দক্ষিণবঙ্গকে!
আবহাওয়া ও পূর্বাভাসের চিত্র
| অঞ্চল | বর্তমান আবহাওয়া ও পূর্বাভাস |
| মুর্শিদাবাদ ও বীরভূম | নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরেই অবিরাম বৃষ্টি চলছে; বৃহস্পতিবারও ভারী বর্ষণের সাকো রয়েছে। |
| দক্ষিণবঙ্গের ভবিষ্যৎ পূর্বাভাস | শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সার্বিক দুর্যোগ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। তবে আগামী সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ফের ঝড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা। |
রেললাইনের ধস সামলে কত দ্রুত উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা যায়, এখন সেদিকেই নজর রেল কর্তৃপক্ষের।


