Saturday, 5 September, 2026
5 September
HomeকলকাতাDurga Puja: ৩ হাজার ড্রোনের আলোয় 'দুর্গাপুজোর গল্প'; বিশ্বের বাঙালিকে জুড়তে বিরাট...

Durga Puja: ৩ হাজার ড্রোনের আলোয় ‘দুর্গাপুজোর গল্প’; বিশ্বের বাঙালিকে জুড়তে বিরাট পরিকল্পনা রাজ্যের

আন্তর্জাতিক পর্যটক টানতে এবং বিশ্ববাঙালীকে একসূত্রে বাঁধতে নবান্নের বিশ্বমানের আয়োজন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ স্বীকৃতিকে সামনে রেখে ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে নতুন উচ্চতায় নিয়ে যেতে নজিরবিহীন উদ্যোগ নিল রাজ্য সরকার। পর্যটন দফতর ‘বিশ্ব জুড়ে বাঙালির আবেগ – দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট ২০২৬’ শীর্ষক একটি মেগা কর্মসূচির খসড়া প্রকাশ করেছে। মহালয়া থেকে অষ্টমী পর্যন্ত বিস্তৃত এই আয়োজনে একদিকে যেমন ৩ হাজার ড্রোনের সাহায্যে আকাশে ফুটে উঠবে দুর্গাপুজোর গল্প, তেমনই বিশ্বজুড়ে প্রবাসী বাঙালি সংগঠন ও ভারতীয় দূতাবাসগুলিকে সরাসরি যুক্ত করা হবে লাইভ সম্প্রচারে।

আরও পড়ুনঃ  মানবিকতার অনন্য নজির ভারতীয় রেলের; একরত্তির মুখে দুধ তুলে দিতে নৈহাটিতে থামানো হলো ট্রেন

‘দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট ২০২৬’-এর মূল আকর্ষণসমূহ

আন্তর্জাতিক পর্যটক টানতে এবং বিশ্ববাঙালীকে একসূত্রে বাঁধতে নবান্নের বিশ্বমানের আয়োজন:

  • ইডেন গার্ডেন্সে মহালয়ার মেগা সূচনা (১০ অক্টোবর): ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে মহাসমারোহে উৎসবের শুভ সূচনা হবে। সেখানে ঢাকের আওয়াজে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টার পাশাপাশি থাকবে ছৌ, ঝুমুর, বাউল, কীর্তন ও রবীন্দ্রসঙ্গীতের মেলবন্ধন। সন্ধ্যায় বসবে প্রথম সারির তারকাদের কনসার্ট।

  • ৩ হাজার ড্রোনের মেগা লাইভ শো: দুর্গাপুজোর ইতিহাস, থিম ও বাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলতে কমপক্ষে ৩,০০০ ড্রোন ব্যবহার করে এক আকাশে দৃশ্যকাব্য তৈরি করা হবে। ৩ডি অ্যানিমেশন, মিউজিক ও কোরিওগ্রাফির সমন্বয়ে গঠিত এই শো ডিজিসিএ (DGCA)-র ছাড়পত্র সাপেক্ষে আয়োজিত হবে।

  • ‘গ্লোবাল বেঙ্গলি কানেক্ট’ ও ‘ঢাক কানেক্ট’: বিদেশের ভারতীয় দূতাবাস ও অনাবাসী বাঙালি সংগঠনগুলির সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঢাকের পরিবেশনা সেন্ট্রাল কন্ট্রোল রুমের মাধ্যমে কলকাতার মূল মঞ্চের সাথে সরাসরি (Live Feed) যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ পাতালে আতঙ্ক! বেলগাছিয়া স্টেশনে ঢুকতেই ধোঁয়ায় ভরল মেট্রো;ব্যাহত ট্রেন চলাচল

পুজোর বিশেষ দিন ও আয়োজনের রূপরেখা

উৎসবের ধর্মীয় পবিত্রতা বজায় রেখে সাংস্কৃতিক রূপরেখা তৈরি করা হয়েছে:

বিশেষ দিন/অনুষ্ঠান পরিকল্পিত কর্মসূচির বিবরণ
অষ্টমীর বিশেষ অনুষ্ঠান ঐতিহ্যবাহী ধুনুচি নাচ, বিশেষ আলোকের সাজ এবং রাজ্য সরকারি হেরিটেজ ভবনগুলিতে স্থাপত্যভিত্তিক বিশেষ আলোকসজ্জা (Architectural Lighting)।
স্টেডিয়ামে ৪ ঘণ্টার গ্র্যান্ড কনসার্ট লোকশিল্প থেকে শুরু করে আধুনিক সুর—বাংলার তাঁত, হস্তশিল্প, খাবার ও থিম সংস্কৃতি তুলে ধরতে চার ঘণ্টার বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিবেশবান্ধব পুজো (Green Event) ওয়ান-টাইম প্লাস্টিক বর্জন, ডিজিটাল আমন্ত্রণপত্র, বর্জ্য পৃথকীকরণ ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাধ্যতামুলক।

প্রসার ভারতী, দূরদর্শন ও আকাশবাণীর পাশাপাশি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে এই মেগা ইভেন্ট সরাসরি সম্প্রচার করা হবে। সরকারি এই উদ্যোগ ভবিষ্যতে প্রতি বছর পালনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

এই মুহূর্তে

আরও পড়ুন