Tuesday, 8 September, 2026
8 September
HomeকলকাতাDurga Puja: পুজোয় ১ লাখ টাকা অনুদানের ঘোষণা শুভেন্দুর! করলেন আবেদনও, অষ্টমীতে...

Durga Puja: পুজোয় ১ লাখ টাকা অনুদানের ঘোষণা শুভেন্দুর! করলেন আবেদনও, অষ্টমীতে মদ বিক্রি বন্ধ

উৎসবের আনন্দ সর্বস্তরে ছড়িয়ে দিতে একাধিক নতুন উদযাপনের রূপরেখা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি, কলকাতা:

আসন্ন শারদোৎসবের প্রস্তুতি ও চূড়ান্ত সমন্বয় নিশ্চিত করতে নিউ টাউনের প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ঘোষণা করা হয়, এ বছরও রাজ্যের আবেদনকারী পুজো কমিটিগুলিকে ১ লাখ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। তবে যেসব বড় ও আর্থিক সামর্থ্যবান পুজো কমিটি এই টাকা গ্রহণ করবে না, তাদের বিশেষ ধন্যবাদ জানানোর পাশাপাশি সেই টাকা না নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সমস্ত পুজো কমিটির জন্য বিদ্যুতের পুরো খরচ ছাড় (Free Electricity) এবং ফায়ার লাইসেন্স ফি সম্পূর্ণ মকুব করার নজিরবিহীন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৬-এ দুর্গার ১১টি হাত! সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার একটা ‘এক্সট্রা হাত’

উৎসবের দিনগুলিতে প্রশাসনিক নিষেধাজ্ঞা ও কড়াকড়ি

উৎসবের দিনগুলিতে শৃঙ্কলা বজায় রাখতে ও সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন:

  • আগেভাগে উদ্বোধন বন্ধ: দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনোভাবেই দুর্গাপুজোর প্যান্ডেল বা মণ্ডপ উদ্বোধন করা যাবে না।

  • রাস্তা ও জাতীয় সড়ক: জাতীয় সড়ক কোনোভাবেই অবরুদ্ধ করা যাবে না। পাশাপাশি কলকাতার ক্ষেত্রে নির্দিষ্ট ১৩টি প্রধান রাস্তা আটকে পুজো মণ্ডপ তৈরির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

  • শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিজে নিষিদ্ধ: পুজো চলাকালীন কিংবা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ডিজে (DJ) বা অতিরিক্ত জোরে মাইক বাজানো।

  • নিরঞ্জন ও মদের দোকান: ২৪ অক্টোবরের মধ্যে দেবী প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে (২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো)। এ ছাড়া মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে।

  • ধর্মীয় ভাবাবেগ রক্ষা: প্রতিমা, মণ্ডপ বা থিমের মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আঘাত করে—এমন কোনো বিতর্কিত উপস্থাপনা করা যাবে না।

আরও পড়ুনঃ  দার্জিলিংয়ে উজ্জ্বল ভবিষ্যতের সুচনা; কাফুর নেতৃত্বে উত্তরবঙ্গের ফুটবলে নতুন যুগের সূচনা

সাংস্কৃতিক আয়োজন ও নতুন সরকারি পদক্ষেপ

উৎসবের আনন্দ সর্বস্তরে ছড়িয়ে দিতে একাধিক নতুন উদযাপনের রূপরেখা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী:

ক্ষেত্র নতুন ঘোষণা ও পদক্ষেপ
মহালয়ার বিশেষ অনুষ্ঠান এবার পূর্বের কার্নিভালের পরিবর্তে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে চার ঘণ্টার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নগর সাজসজ্জা ও রোড শো শহরজুড়ে ব্র্যান্ডিং, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা এবং বিশেষ কালচারাল রোড শো ও সাংস্কৃতিক মহোৎসব অনুষ্ঠিত হবে।
দিঘি ও আঞ্চলিক শহর পর্যটন দফতরের উদ্যোগে দিঘায় বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। এ ছাড়া রাজ্যের ৬টি প্রধান শহরে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
নিরপেক্ষ শারদ সম্মান সম্পূর্ণ নিরপেক্ষভাবে শারদ সম্মান প্রদান করা হবে। বিচারক মণ্ডলে থাকবেন ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ।
ভাবাবেগকে সম্মান জানিয়ে নিরঞ্জন সনাতনী অনুভূতি ও দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাকে সম্মান জানিয়ে গঙ্গায় নিরঞ্জনের ক্ষেত্রে কোনো যান্ত্রিক ক্রেন ব্যবহার করা হবে না।

সামগ্রিকভাবে শান্তিপূূর্ণ ও সুশৃঙ্খল উৎসব পালনের বার্তা দিয়ে সমস্ত পুজো কমিটিকে নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।

এই মুহূর্তে

আরও পড়ুন