Thursday, 24 September, 2026
24 September
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: ‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল...

Bangladesh: ‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার

দুর্গাপুজোর উৎসবে ভারতে ইলিশ রফতানি করার অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে সেদেশের ১৮টি মৎস্য ব্যবসায়ী সংগঠন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আন্তর্জাতিক ও বাণিজ্য সংবাদ প্রতিনিধি:

পদ্মার ইলিশের স্বাদের সাথে কোনো কিছুর তুলনা চলে না। কিন্তু সম্প্রতি উল্টো চিত্র দেখা গেল প্রতিবেশী বাংলাদেশে। বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ গুজরাট ও হাওড়া থেকে ওপারের বাজারে পৌঁছে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে ঢাকা। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবার ভারত থেকে ইলিশ আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। একই সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে আগে থেকে দেওয়া ১০৩টি ইলিশ আমদানির ছাড়পত্র বা ‘পারমিট’।

তবে এর ঠিক বিপরীত ছবি দেখা যাচ্ছে বাণিজ্য মহলে। দুর্গাপুজোর উৎসবে ভারতে ইলিশ রফতানি করার অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে সেদেশের ১৮টি মৎস্য ব্যবসায়ী সংগঠন।

আরও পড়ুনঃ  অপ্রয়োজনীয় ডেটার খরচ বাঁচবে ফিচার ফোন গ্রাহকদের; এয়ারটেল-Viকে কড়া নির্দেশ 

বাংলাদেশে ভারতীয় ইলিশের জোয়ার ও আমদানিতে কোপ

চলতি অর্থবর্ষে বাংলাদেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দেখা দেয় তীব্র জোগান ঘাটতি। সেই ফাঁকেই ভারত থেকে রেকর্ড পরিমাণ মাছ পাড়ি দেয় বাংলাদেশে।

সময় ও মাধ্যম ভারতে থেকে বাংলাদেশে যাওয়া ইলিশের বিবরণ
সীমান্ত পেরিয়ে রফতানি হরিদাসপুর সীমান্ত হয়ে যশোরের বেনাপোল বন্দরে চলতি অর্থবর্ষের প্রথম ২ মাসে পৌঁছেছে ৩ লক্ষ ৫৩ হাজার ২২৬ কেজি ইলিশ (জুলাইয়ে ২৯,৮৮০ কেজি এবং আগস্টে ৩,২৩,৩৪৬ কেজি)।
উৎস্য ও বন্দর গুজরাটের ভারুচ বন্দর ও কলকাতার হাওড়া পাইকারি বাজার থেকে ধাপে ধাপে প্রায় ৫০০ টন ইলিশ পৌঁছেছে ওপারের বাজারে।
সরকারি পদক্ষেপ ২২ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মহম্মদ খালেদ কনকের নির্দেশে আমদানির ১০৩টি অনুমতিপত্র বাতিল করা হয়েছে।

ভারতীয় ইলিশের অতিরিক্ত দাম হওয়ায় কেনাকাটা করতে গিয়ে পকেটে টান পড়েছে ওপার বাংলার আমজনতার, যা নিয়ে দেশে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক অস্বস্তি তৈরি হয়।

আরও পড়ুনঃ  উৎসবের আগেই সস্তা হতে পারে রান্নার তেল; আমদানি শুল্ক কমাল কেন্দ্র

পুজোর মুখে ভারতে রফতানির সম্ভাবনা কতটুকু?

বাংলাদেশ নিজেরা ইলিশ আমদানি বন্ধ করলেও, পুজোর মুখে ভারতের বাজারে পদ্মা-মেঘনার ইলিশ পাঠাতে ব্যাকুল সেদেশের মৎস্য ব্যবসায়ীরা। ১৮টি ব্যবসায়ী সংগঠনের আর্জির পর রফতানির বিষয়টি বিবেচনা করছে সেদেশের বাণিজ্য মন্ত্রক।

  • মন্ত্রণাকলকে চিঠি: দেশে ইলিশের বর্তমান জোগান, অভ্যন্তরীণ চাহিদা ও বাজারমূল্য পর্যালোচনা করে মতামত দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক। সেই রিপোর্টের ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • গত বছরের অভিজ্ঞতা: উল্লেখ্য, গত পুজোতেও বাংলাদেশ সরকার ভারতে ১,২০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল। তবে নানা প্রশাসনিক জটিলতায় শেষ পর্যন্ত মাত্র ১৫০ টন মাছ ভারতের বাজারে পৌঁছেছিল।

উৎসবের মরশুমে এপার বাংলার মৎস্যপ্রেমীদের পাতে পদ্মার ইলিশ শেষ পর্যন্ত উঠবে কি না, তা এখন পুরোটাই নির্ভর করছে বাংলাদেশ সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

এই মুহূর্তে

আরও পড়ুন