Sunday, 18 October, 2026
18 October
HomeকলকাতাFFD: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'ফোরাম ফর দুর্গোৎসব'-এর জরুরি সভা! পুজো পরিচালনায় জারি...

FFD: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর জরুরি সভা! পুজো পরিচালনায় জারি করা হল ১০ দফা কঠোর নির্দেশিকা

দুর্গাপুজোর আগামী ৭২ ঘণ্টা কঠোরভাবে পালনের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা, কলকাতা:

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর উৎসবের বাকি দিনগুলি সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর হলো প্রশাসন ও পুজো উদ্যোক্তারা। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর উদ্যোগে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক পুজো কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে দুর্গাপুজোর আগামী ৭২ ঘণ্টা কঠোরভাবে পালনের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ওরা কাল ছিল, আজ আর নেই; ‘শারদীয়া’ উৎ ‘শব’ -এর বাংলায় স্বাগত

সংযুক্ত বিজ্ঞপ্তিতে ফোরাম ফর দুর্গোৎসবের তরফে যে সমস্ত কড়া নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হলো:

১. প্রতিটি পুজো মণ্ডপের প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক অথবা ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সদস্যকে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।

২. প্রতিটি ক্লাবকে ১০টি করে রেইনকোট রাখতে হবে, যার সমস্ত খরচ বহন করবে ফোরাম ফর দুর্গোৎসব।

৩. দর্শনার্থীদের সর্বোচ্চ সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে প্রতিটি ক্লাবের স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয়ভাবে রাস্তায় নেমে দায়িত্ব পালন করতে হবে।

৪. মণ্ডপের ভিতরে কোনোভাবেই সেলফি তোলা বা ভিডিও করা যাবে না। এই বিষয়ে মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে নিয়মিত বিরতিতে ঘোষণা করতে হবে।

৫. বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ক্লাবের বিশেষ ব্যাচ পরে অন্য পাড়ায় ঠাকুর দেখতে না গিয়ে, প্রতিটি সদস্যকে নিজের পাড়ার পুজোয় উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।

৬. রাস্তায় কোনোপ্রকার গর্ত রাখা যাবে না। কোথাও কোনো গর্ত বা খানাখন্দ থাকলে তা দ্রুত বুঝিয়ে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৭. প্রতিটি জোনে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট জোনাল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

৮. পুজো পরিচালনা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিটি পুজো কমিটিকে প্রশাসন ও পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।

৯. কোনো পুজো কমিটি যদি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে চায়, তবে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা প্রদান করা হবে।

১০. মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট নির্দেশানুসারে সমস্ত ক্লাবকে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ওয়াকিটকির ব্যবস্থা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  এখানেও ভাইপো সংস্কৃতি! চোরবাগানে মৃত্যুমিছিলের দায় কার? উৎসবের ভিড়ে প্রাণ হারানোর জবাব চায় বাংলা

চোরবাগান বিপর্যয়ের পর আর কোনো ঝুঁকি না নিয়ে সাধারণ মানুষের প্রাণ ও নিরাপত্তা রক্ষার্থে এই নির্দেশিকাগুলি প্রতিটি পুজো কমিটিকে অক্ষরে অক্ষরে পালনের বার্তা দেওয়া হয়েছে। সকলের সম্মিলিত দায়িত্ব ও সহযোগিতায় এই দুর্গাপুজো যাতে সম্পূর্ণ নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সেই আশাই রাখা হয়েছে ফোরামের পক্ষ থেকে।

এই মুহূর্তে

আরও পড়ুন