তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম (IBM) তাঁদের কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদের ক্ষেত্রে ওয়ার্ক ভিসা (এইচ-১বি) এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার এই নয়া নীতির জেরে প্রভাবিত বিদেশি কর্মীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কেউ আমেরিকা ছাড়তে না চাইলে তাঁকে আইবিএমের চাকরি ছাড়তে হবে। ‘আইবিএম কনসাল্টিং’-এ বিপুল সংখ্যক ভারতীয় কর্মী যুক্ত থাকায় এই সিদ্ধান্তের জেরে তাঁদের বড় অংশের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ লোকসভা-রাজ্যসভায় বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র! ৮৫০ আসন ও মহিলা সংরক্ষণ বিল ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা
কর্মীদের সামনে বিকল্প ও সময়সীমা
আইবিএমের বৃহত্তম শাখা ‘আইবিএম কনসাল্টিং’-এ প্রায় দেড় লক্ষ কর্মী রয়েছেন, যাঁদের একটি বড় অংশ ভারতীয়। ঠিক কতজন কর্মী এই সিদ্ধান্তে প্রভাবিত হবেন তা সংস্থা স্পষ্ট না করলেও, এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীরা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। সংস্থার নির্দেশিকা অনুযায়ী:
-
সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা: আমেরিকা ছেড়ে অন্য দেশে সংস্থার দফতরে স্থানান্তরিত হতে চান কি না, তা জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
-
সেভারেন্স প্যাকেজ ও শেষ কর্মদিবস: যাঁরা আমেরিকার বাইরে গিয়ে কাজের প্রস্তাব গ্রহণ করবেন না, তাঁদের তিন মাসের ‘সেভারেন্স প্যাকেজ’ (আর্থিক ক্ষতিপূরণ) দেওয়া হবে এবং আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ হবে তাঁদের শেষ কর্মদিবস।
আরও পড়ুনঃ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক, রণকৌশল ঠিক করতে তৎপর কংগ্রেসও! জাতীয় রাজনীতিতে তৎপরতা তুঙ্গে
সিদ্ধান্তের কারণ ও ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব
হঠাৎ কেন ভিসা স্পনসরশিপ বন্ধের পথে হাঁটল সংস্থা? আইবিএম সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়িক চাহিদার পরিবর্তন এবং দক্ষ কর্মীর সহজলভ্যতাই এর মূল কারণ:
-
সংস্থার ব্যাখ্যা: আইবিএমের এক আধিকারিক জানান, আগে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে এইচ-১বি ভিসা ব্যবস্থার সাহায্য নেওয়া হলেও গত কয়েক বছর ধরে সেই চাহিদা কমছিল। গ্রাহকদের চাহিদা ও দক্ষতার সহজলভ্যতা বদলানোর ফলেই কনসাল্টিং বিভাগের অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করা হয়েছে; তবে সংস্থার সব শাখায় এই নিয়ম প্রযোজ্য হবে না।
-
ভারতে নিয়োগের চিত্র: আমেরিকার বাইরে কর্মী সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়ায় ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র উপকৃত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর আইবিএমের কেরিয়ার পোর্টালে আমেরিকার বাইরে থাকা ১,২৭৮টি কনসালটিং পদের মধ্যে ১,১২৫টি পদই ছিল ভারতে।


