কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
সোশ্যাল মিডিয়ার যুগ হলেও দৈনিক খবরের কাগজ পড়ার স্বভাব এখনো কিন্তু শেষ হয়ে হয়নি। রোজের কাজগুলির মতো খবরে কাগজ পড়াও বাঙ্গালীদের ‘ডেলি হ্যাবিট’এ পরিণত হয়েছে। বলা ভালো, নিজেদের রাজ্য, দেশ ও আশেপাশে কি হচ্ছে, বাঙালির মধ্যে সেই সবকিছু জানার আগ্রহ এখনো আগের মতোই রয়ে গেছে।
আরও পড়ুনঃ বন্ধুত্বের আড়ালে পৈশাচিক লালসা! শিলিগুড়িতে কলেজ ছাত্রীকে গণধর্ষণে ২০ বছরের জেল দুই ‘বন্ধুর’
তবে কিছু শ্রেনীর লোক এমনও আছে যাঁরা রোজ খবরের কাগজ কিনতে পারেন না। কিছু ক্ষেত্রে আর্থিক সমস্যা, আবার কিছু ক্ষেত্রে কাজের ব্যস্ততায় হয়ে যায় ভুল।
তবে এই সমস্যার সমাধান করলেন শিলিগুড়ির এক বাসিন্দা। তাঁর বাড়ি বলাই দাস চ্যাটার্জি রোডে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক সেই বাড়ির মালিকের বাড়ির বাইরে ঝোলানো রয়েছে সবরকমের বাংলা ও ইংরেজি খবরের কাগজ, যাতে মানুষ তা পড়তে পারেন সহজে এবং বিনামূল্যে।
আরও পড়ুনঃ ভয়ঙ্কর ঘটনা মালদহে; টিউশন ফেরত কিশোরীকে ইভটিজিং! ধারালো অস্ত্রের হামলা
তাঁর এই ক্ষুদ্র প্রয়াসের জন্য খুশি সেই এলাকার বাসিন্দারা। এছাড়া অন্যান্য এলাকার অনেকে যাঁরা এই ব্যাপারে জানতে পেরেছেন, তাঁরাও তাঁকে কুর্নিশ জানিয়েছেন।
বাড়ির মালিকের বক্তব্য, “অনেকেই আজকের দিনে খবরের কাগজ কিনতে পারেন না। তাই তাদের জন্য আমার এই চেষ্টা। গত ৯ বছর ধরে আমি এই কাজ করে আসছি। খবরে কাগজ পড়লে জ্ঞানের পাশাপাশি অনেককিছু জানা যায়। আমি তো বলব যদি সামর্থ্য না থাকে, তাহলে ২-১টা করে খবরে কাগজ কিনুন সপ্তাহে। অনেক কাজে দেবে।” বহু মানুষ খবরের কাগজ পড়ার জন্য ভিড় জমায়, তা দেখে তিনি খুশি। তিনি বলেন, “এটাই আমার কাছে আনন্দের যে মানুষ খবরের কাগজ পড়ছে এবং অনেককিছু জানছে।”









