spot_img
Thursday, 12 February, 2026
12 February
spot_img
HomeকলকাতাTourist Death: সিকিমে ঘুরতে গিয়ে কলকাতার পর্যটকের মৃত্যু

Tourist Death: সিকিমে ঘুরতে গিয়ে কলকাতার পর্যটকের মৃত্যু

খবর পেয়েই সিকিমের পর্যটন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

সিকিমে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কলকাতার এক পর্যটক। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

জানা গিয়েছে, পেলিং থেকে কালুক যাওয়ার পথে ডেনটাম হি ওয়াটার গার্ডেনে বেড়াতে গিয়েছিলেন কলকাতার বাসিন্দা শ্রাবন্তী দত্ত রায়। সঙ্গে ছিলেন স্বামী সুশীতল রায়। হি ওয়াটার গার্ডেনে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শ্রাবন্তী। নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে ডেনটাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক।

আরও পড়ুন: শিলিগুড়িতে উদ্ধার শালকাঠ এবং সেগুন কাঠ, ধৃত দুজন

খবর পেয়েই সিকিমের পর্যটন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। শ্রাবন্তীদেবীর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ওই পর্যটকের দেহ তাঁর বাড়িতে ফেরানোর ব্যবস্থা হচ্ছে।

আরও পড়ুন: আসছে নতুন ইন্টারনেট পরিষেবা! ভারতের টেলিকম ফুলদানির নতুন ফুল

এদিকে ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের মঙ্গন জেলার পরিস্থিতি। লাগাতার তিন দিন ধরে আকাশ পথে উদ্ধারকাজ চালিয়েও সব পর্যটকদের এখনও উদ্ধার করা যায়নি।। মঙ্গলবার থেকে আটকে পড়া পর্যটক, সেনা ও সাধারণ মানুষকে আকাশ পথে উদ্ধারের সিদ্ধান্ত নেয় সিকিম প্রশাসন। তবে খারাপ আবহাওয়ায় সেই চেষ্টাও বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে হাল ছাড়তে নারাজ বায়ুসেনা। একের পর এক অত্যাধুনিক হেলিকপ্টার ব্যবহার করেই দফায় দফায় উদ্ধার কাজ চালানো হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন