spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: স্ত্রীকে ভিডিয়ো কল করে আত্মঘাতী শিলিগুড়ির যুবক

Siliguri: স্ত্রীকে ভিডিয়ো কল করে আত্মঘাতী শিলিগুড়ির যুবক

বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকতো, প্রতিদিনই প্রায় ঝামেলা  চলতো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

স্ত্রী কে ভিডিও কলে ফোন করে আত্মঘাতী এক যুবক। নাম খগেন্দ্র চক্রবর্তী, জানা গেছে পিংকি দাস নামে তার থেকে এক পাঁচ বছর বড় মহিলাকে বিয়ে করেছে, যার দশ বছরের একটি সন্তানও আছে। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকতো, প্রতিদিনই প্রায় ঝামেলা  চলতো। ঝামেলা কারণে ওই যুবক কাজে ছিল যেত সময়ের আগেই। গত সপ্তাহে আবার তার স্ত্রীর সাথে ঝামেলা হয়। তার স্ত্রী ঝামেলার পরে বাপের বাড়ি চলে যায়।

আরও পড়ুন: হাত গুটিয়ে পুলিশ, যশোরে মতুয়া সম্প্রদায়ের গ্রামে বিএনপির হামলা, তীব্র নিন্দা আওয়ামী লিগের

দু এক দিন পর ওই যুবক ভিডিও কলে স্ত্রীকে ফোন করে, এবং জানায় বাড়ি ফিরে আসতে। তার স্ত্রী মানতে নারাজ হওয়ায় সে আত্মহত্যা করবে বলে অভিযোগ জানায়। হুমকি দেয় সে নিজেকে শেষ করে ফেলবে, তার স্ত্রী ঘটনাটি শুনে ওই যুবকের দিদিকে বিস্তারিত জানায়। ততক্ষণে ওই যুবক ভিডিও কলিং করে আত্মঘাতী হয়। তার পরিবারের লোকেরা তাকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যায়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার দিদি জানিয়েছে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও  তার স্ত্রী আসেনি বাড়িতে, উধাও হয়ে গেছেন তার আত্মীয়রাও।

আরও পড়ুন: মাত্র ৩০ মিনিট বাড়ির বাইরে! ২ লক্ষ টাকা গায়েব

বারবার ফোন করলে ফোনেও পাওয়া যাচ্ছে না। তার বোন আরো অভিযোগ করেন, অনেকবার তার ভাই  মানিয়ে নিয়ে সংসার করতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী কিছুতেই সংসারের  দিকে মন দেয়নি। হতাশ হয়ে তার ভাই আত্মহত্যা করে বলে অভিযোগ তার দিদির। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন