Monday, 20 July, 2026
20 July
Homeদক্ষিণবঙ্গAmul: দইয়ের পর আমূলের ২ আইসক্রিম কারখানা! বললেন শুভেন্দু

Amul: দইয়ের পর আমূলের ২ আইসক্রিম কারখানা! বললেন শুভেন্দু

আমূলের প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা বিশ্বের বৃহত্তম বড় দই উৎপাদন কেন্দ্র হওয়ার সম্ভাবনা রাখে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রবিবার হাওড়ার সাঁকরাইলে আমূলের নতুন দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় অনুরোধ জানান—দইয়ের পর এবার পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গে দু’টি আইসক্রিম কারখানা গড়ে তোলার। তাঁর এই আবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে।

আরও পড়ুনঃ জর্ডানে হামলায় দুই মার্কিন সেনার মৃত্যু; ইরানে আক্রমণের ঝাঁঝ বাড়াল আমেরিকা

শুভেন্দুর বক্তব্য, নতুন আইসক্রিম কারখানা তৈরি হলে রাজ্যের দুগ্ধ উৎপাদকরা লাভবান হবেন, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং রাজ্যের অর্থনীতি গতি পাবে। তিনি জানান, ২০২০ সালে কেন্দ্রীয় সরকার এই ধরনের প্রকল্প নিয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল, কিন্তু তৎকালীন সরকার সাড়া দেয়নি। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে প্রয়োজনীয় জমি সরবরাহের আশ্বাসও দেন তিনি।

আমূলের প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা বিশ্বের বৃহত্তম বড় দই উৎপাদন কেন্দ্র হওয়ার সম্ভাবনা রাখে। শুভেন্দু সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে কৃষক ও মহিলাদের আর্থিক ক্ষমতায়নে এর ভূমিকা সম্পর্কে কথা বলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমবায় মন্ত্রক গঠনের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ বড় বিপত্তি, হঠাৎই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক!

বিরোধী দলনেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানাচ্ছেন, নতুন কারখানা রাজ্যের দুগ্ধচাষিদের জন্য লাভজনক হবে, দুধের চাহিদা বাড়বে, ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, বাটারসহ অন্যান্য দুগ্ধজাত পণ্যের উৎপাদনও পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেতে পারে।

শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভাষণে বলেন, “একসময় বলা হয়েছিল, পশ্চিমবঙ্গকে গুজরাত হতে দেওয়া হবে না, কিন্তু আজ গুজরাতের আমূল ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে এখানে, এবং এখানকার মিষ্টি দই দেশব্যাপী পৌঁছে যাচ্ছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন