বিশেষ সংবাদ প্রতিনিধি:
আসন্ন উৎসবের মরসুমের আগে রাজ্যের মানুষ যাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পান, তা সুনিশ্চিত করতে কড়া অভিযানে নামল খাদ্য সুরক্ষা বিভাগ। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ’। অভিযানের প্রথম তিন দিনেই (১, ২ ও ৩ সেপ্টেম্বর) রাজ্যের হাজার হাজার রেস্তোরাঁ, হোটেল ও পানীয় জল প্রস্তুতকারী সংস্থায় তল্লাশি চালিয়ে উঠে এসেছে ভেজাল ও চরম অস্বাস্থ্যকর পরিবেশের কঙ্কালসার ছবি।
আরও পড়ুনঃ মানবিকতার অনন্য নজির ভারতীয় রেলের; একরত্তির মুখে দুধ তুলে দিতে নৈহাটিতে থামানো হলো ট্রেন
অভিযানের সার্বিক পরিসংখ্যান (১-৩ সেপ্টেম্বর)
তিন দিনের বিশেষ অভিযানে রাজ্যজুড়ে ব্যাপক নজরদারি চালানো হয়েছে:
| পরিদর্শনের ক্ষেত্র | পরিসংখ্যান |
| মোট পরিদর্শিত প্রতিষ্ঠান | ২,৩৩৭ টি (১ সেপ্টে: ৯০৬, ২ সেপ্টে: ৮২৪, ৩ সেপ্টে: ৬০৭) |
| গুরুতর অনিয়ম চিহ্নিত | ২,০৫৬ টি স্থানে |
| সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে | ২,০৩৯ টি প্রতিষ্ঠানকে |
| ল্যাব পরীক্ষার জন্য সংগৃহীত নমুনা | ১,২৭৭ টি (১ সেপ্টে: ৪২৮, ২ সেপ্টে: ৪৭৩, ৩ সেপ্টে: ৩৭৬) |
| কঠোর প্রশাসনিক পদক্ষেপ | ১৭টি প্রতিষ্ঠান সিল করা হয়েছে, ১৬টিতে খাদ্য বিক্রিতে নিষেধাজ্ঞা, ৫টির লাইসেন্স বাতিল/স্থগিত এবং ১৭টি মামলা রুজু হয়েছে। |
আরও পড়ুনঃ ঘুম উড়ল JIO, VI, AIRTEL আর BSNL-এর, ২০২৮ সালে TATA NELCO আসছে
অভিযানে ধরা পড়া গুরুতর অনিয়মের তালিকা (৩ সেপ্টেম্বরের চিত্র)
রাজ্যের একাধিক জেলায় ভেজাল খাদ্য সরবরাহ ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে পুলিশ ও এনফোর্সমেন্ট শাখা যৌথভাবে কড়া পদক্ষেপ নিয়েছে:
-
হুগলি (পুইনান): ‘নুর এন্টারপ্রাইজ’ নামক পানীয় জল প্রস্তুতকারী সংস্থা ভুল তথ্য দিয়ে ব্যবসা করায় জেলা এনফোর্সমেন্ট শাখা সেটি সম্পূর্ণ বন্ধ করে দেয়।
-
মালদহ: ‘টেস্টি ফুড প্রোডাক্ট’ নামক কেক প্রস্তুতকারী সংস্থায় কোন বৈধ লাইসেন্স ছিল না এবং পরিবেশ ছিল চরম অস্বাস্থ্যকর; ফলে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ‘হায়দরাবাদি বিরিয়ানি’ খোলা নর্দমার ওপর রান্না করছিল। ‘পিওর বুন্দ’ ও ‘পাইলট জল’ নামক দুটি পানীয় জল প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স ও সুরক্ষা বিধি মানা হয়নি।
-
উত্তর ২৪ পরগনা (অশোকনগর): ‘দুধঘর’ নামক দোকানে ভেজাল মেশানোর বিষাক্ত প্রমাণ মিলেছে। তাৎক্ষণিক পরীক্ষায় হলুদ গুঁড়োয় নিষিদ্ধ ‘মেটালিন ইয়েলো’ এবং বেআইনি ‘কামধেনু খাদ্যরং’ পাওয়া যায়। পুলিশ দোকানটি বন্ধ করে দিয়েছে।
-
নদিয়া (কালীগঞ্জ ও চাপড়া): দেবগ্রামের ‘তারা মা হোটেল’ এবং চাপড়ার ‘জনপ্রিয় হোটেল’-এর পানির কোনো টেস্ট রিপোর্ট ছিল না, খাবারে পোকা-মাকড় নিয়ন্ত্রণ বা স্বাস্থ্যকর বাসনপত্র ছিল না। পুলিশ দুটি হোটেলই সিল করেছে।
-
পশ্চিম বর্ধমান: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ (Solid Waste Management Rules) লঙ্ঘনের দায়ে ৩ সেপ্টেম্বর মোট ৭টি খাদ্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
খাদ্য সুরক্ষার এই বিশেষ অভিযান আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত অবিরাম চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।


