spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeদেশAir India: চিনের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া

Air India: চিনের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়াকে অনুমতি দেওয়া হলে অন্যান্য ভারতীয় বিমান সংস্থাগুলিও আবেদন জানাবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাকিস্তান, আফগানিস্তান, ইরান-সহ মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়াতে এবার চিনের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুনঃ পরিস্থিতি জটিল! ওমানে ইরানি হামলায় নিহত ১৫ ভারতীয়

যেহেতু পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থা ব্যবহার করবে না তাই চিনের হোটান বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া। আবেদন এখনও বিবেচনাধীন বলেই জানা যাচ্ছে।

এয়ার ইন্ডিয়াকে অনুমতি দেওয়া হলে অন্যান্য ভারতীয় বিমান সংস্থাগুলিও আবেদন জানাবে। অনুমতি এলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহে কিছুটা হলেও যে ভারতীয় বিমান সংস্থাগুলির স্বস্তি মিলবে তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণে তিব্বত এবং পশ্চিমে লাদাখ, গিলগিট-বাল্টিস্তানের নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থিত চিনের হোটান ওয়েপয়েন্ট। এদিকে অন্য একাধিক দেশকে ইতিমধ্যেই এই রুট ব্যবহারের অনুমতি দিয়েছে চিন।

আরও পড়ুনঃ জামকারান মসজিদে লাল পতাকা! চরমতম বদলার পথে ইরান!

দেশের পাশাপাশি চরম অনিশ্চয়তা দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে। পশ্চিম এশিয়ার ১১টি দেশকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জ়োন ঘোষণা করে পূর্ব নির্ধারিত সব ফ্লাইটের রুট বদলানোর নির্দেশ দিয়েছে DGCA। HIGH RISK ZONE হিসেবে চিহ্নিত করা হয়েছে ইরান, ইসরায়েল, লেবানন, সৌদি আরব, বাহারিন, ওমান, ইরাক, জর্ডন, কুয়েত, কাতার এবং UAE কে। NOTAM থাকার কারণে এই দেশের আকাশ সীমা এড়িয়ে বিমানের রুট আবার নতুন করে সাজাবে বিমান সংস্থাগুলি।

ইতিমধ্যেই পশ্চিম এশিয়া-সহ এই ভূখণ্ডের আকাশ সীমার উপর দিয়ে ইউরোপ আমেরিকা কানাডা যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, আকাশা এয়ার এবং স্পাইস জেট।

এই মুহূর্তে

আরও পড়ুন