spot_img
Wednesday, 18 February, 2026
18 February
spot_img
HomeকলকাতাLeft Front: 'পরীক্ষিত নয় ISF', কড়া বার্তা নরেনের; ক্রমশ তীব্র হচ্ছে অভ্যন্তরের...

Left Front: ‘পরীক্ষিত নয় ISF’, কড়া বার্তা নরেনের; ক্রমশ তীব্র হচ্ছে অভ্যন্তরের ‘ঝগড়া’! শরিকি জটে আলিমুদ্দিন

বামেদের অভ্যন্তরের 'ঝগড়া' ক্রমশ তীব্র হচ্ছে ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শেষ মুহূর্তে নির্বাচন কমিশন নতুন কোনও নির্দেশিকা জারি না-করলে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা ৷ তারপরই আনুষ্ঠানিকভাবে ভোটের ঘোষণা অর্থাৎ হাতে সময় নেই বললেই চলে ৷ এমন আবহে কোন আসনে কাকে প্রার্থী করলে জয়ের পথ আরও নিশ্চিত হবে, তা নিয়ে বিজেপি-তৃণমূল যখন ‘ঘর গোছাতে’ ব্যস্ত, ঠিক তখনই প্রার্থী বাছাই পর্ব তো দূরস্ত, আসন সমঝোতা নিয়েই বামেদের অভ্যন্তরের ‘ঝগড়া’ ক্রমশ তীব্র হচ্ছে ৷

আরও পড়ুনঃ বড় চমক! বিজেপিতে বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী; আরও ভাঙছে RSP

আলিমুদ্দিনের অন্দরে কান পাতলে শুনতে পাওয়া যাচ্ছে, শরিক দলগুলির অতিরিক্ত আসনের দাবি, সেই সূত্রে বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘিরে শরিকি টানাপোড়েন এবং নতুন শরিক আইএসএফকে নিয়ে মতভেদ ৷ চূড়ান্ত ভোটার তালিকা বের হওয়ার আগেই এই মতভেদের নিষ্পত্তি করতে মরিয়া আলিমুদ্দিনের ম্যানেজাররা ৷ তবে বাস্তবে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন নেতৃত্বদের অনেকেই ৷

সূত্রের খবর, ২৯৪টি বিধানসভার মধ্যে এবারে সিপিআই ২০টির কাছাকাছি আসন চাইছে ৷ একইভাবে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ২১টি আসনের দাবি তুলেছে । আরএসপির ক্ষেত্রেও একাধিক কেন্দ্রে মতভেদ প্রকট । বীরভূমের বোলপুর, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার-সহ মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে দেওয়া-নেওয়ার অঙ্কে জটিলতা তৈরি হয়েছে ।

আরও পড়ুনঃ রাজনীতিকে বিদায়; অনাস্থা বিজেমূল সেটিঙে! বাংলা ছাড়ছেন সুচিত্রা?

সবচেয়ে বড় টানাপোড়েন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)কে ঘিরে । পাঁচ বছর আগে আত্মপ্রকাশ করা এই দলকে সঙ্গে নেওয়া উচিত কি না, তা নিয়ে বাম শরিকদের মধ্যে স্পষ্ট মতভেদ । উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, আমডাঙা, হাড়োয়া-সহ একাধিক আসন আইএসএফ দাবি করেছে । তার মধ্যে বাদুড়িয়া ছাড়তে নারাজ সিপিআই(এম) । লোকসভা ভোটের প্রাপ্ত ভোটের নিরিখে সেখানে আইএসএফ এগিয়ে থাকলেও, স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য, বাদুড়িয়ায় তাদের প্রার্থী না-হলে কর্মীরা ভোটে আগ্রহী হবেন না ।

এমনকী উপদলীয় কার্যকলাপের অভিযোগও উঠেছে । প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগেই এক যুবনেতার নাম ভাসিয়ে দেওয়া নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে । সমাধান হিসেবে কেউ কেউ ‘বহিরাগত’ প্রার্থীর পক্ষে মত দিচ্ছেন । এই তালিকায় ঘুরছে আইনজীবী ফিরদৌস শামিমের নামও । আইএসএফের হয়ে একাধিক মামলা লড়েছেন তিনি । সূত্রের দাবি, তাঁকে প্রার্থী করা গেলে সিপিএম-আইএসএফ টানাপোড়েন মিটতে পারে ।

এই মুহূর্তে

আরও পড়ুন