Tuesday, 24 March, 2026
24 March
Homeউত্তরবঙ্গNorth Bengal: চালু হচ্ছে কোচবিহার-শিলিগুড়ি এসি বাস

North Bengal: চালু হচ্ছে কোচবিহার-শিলিগুড়ি এসি বাস

নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, ‘পরের মাস থেকেই কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস চলবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। নিগম সূত্রে জানা গিয়েছে, আগামী মে থেকে শুরু হয়ে যাবে এই পরিষেবা। গরমে যাত্রীদের স্বচ্ছন্দের কথা মাথায় রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। কোচবিহার–শিলিগুড়ি রুটে প্রতিদিন চারবার চলাচল করবে এই এসি বাস।

আরও পড়ুন: দিলীপের বিয়ের দিনই বৈঠকে বিজেপি, নেওয়া হল বড় সিদ্ধান্ত

এই মুহূর্তে এনবিএসটিসির ছ’টি এসি বাস রয়েছে। তার মধ্যে তিনটি চলে শিলিগুড়ি-কলকাতা রুটে। বাকি তিনটি বাসের পরিকাঠামো সংস্কারের কাজ চলছে। তার মধ্যে থেকেই একটি বাস কোচবিহার-শিলিগুড়ির মধ্যে চালানোর পরিকল্পনা নিয়েছে নিগম।

গ্রীষ্মকালে এসি বাসের ব্যাপক চাহিদাও থাকলেও এতদিন সেই পরিষেবা ছিল না। নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, ‘পরের মাস থেকেই কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস চলবে। তার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।’

আরও পড়ুন: শ্রীমান দিলীপ স্ত্রীযুক্ত হলেন, হয়ে গেল মালাবদল, চার হাত এক হল শুক্রবারের গোধুলি লগনে

তবে বাসের ভাড়া এবং সময়সীমা এখনও ঠিক করা হয়নি নিগমের তরফে। পরিকল্পনায় রয়েছে, প্রতিদিন সকালে কোচবিহার থেকেই পরিষেবা চালু হবে। এরপর এই রুটে দিনে চারবার যাওয়া আসা করবে বাসটি।

এই মুহূর্তে

আরও পড়ুন