spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeবিনোদনAryan Bhoumik: ‘ডিজিটাল বেহুলা’, ট্রোলের শিকার আরিয়ান

Aryan Bhoumik: ‘ডিজিটাল বেহুলা’, ট্রোলের শিকার আরিয়ান

বাংলা ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’-তে কাজ করে বেজায় সমস্যার মুখে পড়ছেন আরিয়ান ভৌমিক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলা ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’-তে কাজ করে বেজায় সমস্যার মুখে পড়ছেন আরিয়ান ভৌমিক। এমনিতে তিনি বাংলা সিনেমার পরিচিত মুখ। বিশেষ করে কাকাবাবু সিরিজের ছবিতে তাঁকে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের পাশে সন্তু হিসাবে দেখা যায়। সিনেমার পাশাপাশি এর আগেও ছোটপর্দায় কাজ করেছেন আরিয়ান। তবে নতুন ধারাবাহিকের মতো ট্রোলের শিকার হননি।

আরও পড়ুন: জারি লাল সতর্কতা! ধস নামছে একের পর এক রাস্তায়, উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি

কয়েক দিন আগে এই সিরিয়ালের একটা দৃশ্যে দেখানো হয়েছে আরিয়ানের চোখের মণি বের হয়ে এসেছে। সেখানে এমন মেকআপ করা হয়েছিল, যা দেখে নেটপাড়ায় হাসির রোল। কড়া সমালোচনার মুখে পড়েছিল এই ধারাবাহিক। এক নেটিজেন লিখেছিলেন, ”বাংলা ধারাবাহিকে কিছু সময় চড়া দাগের জিনিসপত্র দেখানো হয়, তা ঠিক। তবে সেটারও মাপ রয়েছে। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে যা শুরু হয়েছে, তা দেখে দর্শকরা হাসছেন।”

আরও পড়ুন: আধার ও ইউপিআই-এর পর প্রধানমন্ত্রী মোদির পরবর্তী ডিজিটাল বিপ্লব

এই ঘটনার পর আরিয়ানের আর একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে আরিয়ানের মৃতদেহ দেখা যাচ্ছে। আবার তার পাশে আরিয়ানকেও দেখা যাচ্ছে। মৃত মানুষকে বাঁচিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে ধারাবাহিকটা, তেমনই দাবি নেটিজেনদের। আর সে কারণেই অনেকে মন্তব্য করেছেন, ‘ডিজিটাল বেহুলা’ বলে।

লক্ষণীয় এই ধারাবাহিক যখন শুরু হয়েছিল, তখন প্রথমে ভালো রেটিং আসার কারণেই পার্টি করেছিলেন পরিচালক ভিক্টো আর টিমের বাকিরা। ভিক্টো মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে কিছু মানুষকে আহত করেন। একজনের মৃত্যু হয়। এরপর ধারাবাহিক থেকে বাদ পড়েন অভিনেত্রী ঋ থেকে স্যান্ডি সাহা। তবে আরিয়ান সেদিন গাড়িতে না থাকায়, তিনি বাদ পড়েননি।

এই মুহূর্তে

আরও পড়ুন