Friday, 10 July, 2026
10 July
Homeআন্তর্জাতিক নিউজAsim Munir: ‘আসিম মুনির মুর্দাবাদ’, গর্জন কোয়েট্টায়! 

Asim Munir: ‘আসিম মুনির মুর্দাবাদ’, গর্জন কোয়েট্টায়! 

পাকিস্তান সেনা হাসপাতালের নিয়ন্ত্রণ নিতে থাকায়, ক্ষোভ আরও বাড়ে জনমানসে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বালোচিস্তান থেকে পিওকে, পাকিস্তানের দুই প্রান্তে কার্যত উত্তাল পরিস্থিতি। একদিকে, পিওকে বিক্ষোভের আগুনে জ্বলছে, অন্যদিকে, বালোচিস্তানের বিক্ষুদ্ধ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ কোয়েট্টায় এক হামলা চালায়।বালোচিস্তানের কোয়েট্টায় বিএলএর হামলার ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিএলএ-র টার্গেটে ছিল পাকিস্তানি সেনা। এদিকে, হামলার পর সাধারণ নাগরিকরা তাঁদের স্বজনের মৃতদেহ নিয়ে যেতে গিয়ে কোয়েট্টার সিভিল হাসপাতালে বাধা প্রাপ্ত হচ্ছেন বলে অভিযোগ। তার জেরেই নতুন করে তপ্ত বালোচ-ভূম। অন্যদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এখনও জারি বিক্ষোভ।

আরও পড়ুনঃ চোখের নিমেষে তলিয়ে গেল আস্ত ব্রিজ! ভয়ঙ্কর রূপ নিল সুবর্ণরেখা

এক ভিডিয়ো ফুটেজে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা) কোয়েট্টার সিভিল হাসপাতালের সামনে এক বিশাল জমায়েত দেখা গিয়েছে। জানা যাচ্ছে, সেখানের জিয়ারাত জেলায় সংঘাতের জেরে যে সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছিল, তাদের মরদেহ নিতে এসে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ স্বজনদের। দেহের শেষকৃত্যের জন্য বারবার চাওয়ার পরও হয়রানি চলছে বলে অভিযোগ, এরপরই ক্ষুব্ধরা হাসপাতালের সামনে ‘পাকিস্তান সেনা মুর্দাবাদ’, ‘আসিম মুনির মুর্দাবাদ’ স্লোগানে সরব হন। পরিস্থিতি সেখানে ক্রমই উত্তাল হতে থাকে বলে অভিযোগ।জানা যাচ্ছে, পাকিস্তান সেনা হাসপাতালের নিয়ন্ত্রণ নিতে থাকায়, ক্ষোভ আরও বাড়ে জনমানসে। তখনই ওই হাসপাতালের গেটের সামনে ওই বিক্ষোভ বাড়ে।

এদিকে, পাকিস্তানের অপর প্রান্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর উত্তপ্ত। প্রতিবাদীরা অভিযোগ করেন যে, শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের জন্য আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও সরকার বরং দমনমূলক পদক্ষেপ গ্রহণের পথই বেছে নিয়েছে। বৈঠকের পর এএসি (AAC)-র সূত্রগুলো জানায়, ‘আমরা শান্তি ও নিজেদের অধিকার চেয়েছিলাম, কিন্তু রাষ্ট্র আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’ বিক্ষোভকারী আওয়ামি অ্যাকশন কমিটির এক সিনিয়র নেতা উমের নাজির বলছেন,’আমরা দৃঢ় অবস্থানে থাকব এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করব।’

আরও পড়ুনঃ কে আটকাবে এই ফ্রান্সকে? এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স

এদিকে, পিওকে পরিস্থিতি নিয়ে বেশ কিছুটা উদ্বেগে ব্রিটেনের কয়েকজন সাংসদ। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) দমন-পীড়ন আরও জোরদার হওয়ার অভিযোগ নিয়ে এই সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্টে সরব হয়েছেন বিভিন্ন দলের সাংসদরা। তাঁরা মানবাধিকার লঙ্ঘন, বেসামরিক নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন এবং যুক্তরাজ্যের সাথে সংশ্লিষ্ট পরিবারগুলোকে লক্ষ্যবস্তু করার ঘটনায় পাকিস্তানকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। বেশ কয়েকজন সাংসদ যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং বিষয়টি ইসলামাবাদে উত্থাপন করে। তাঁদের যুক্তি হল, ওই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলির সাথে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সাথে পারিবারিক সম্পর্কযুক্ত হাজার হাজার ব্রিটিশ নাগরিকের সরাসরি স্বার্থ জড়িত।

এই মুহূর্তে

আরও পড়ুন