সৌমেন মুখোপাধ্যায়, বাঁকুড়া:
বাঁকুড়া জেলার খাতড়া মহকুমায় খাতড়ার গুরুসদয় মঞ্চে খাতড়ার ইচ্ছে -ডানা সাংস্কৃতিক পরিবার দ্বারা অনুষ্ঠিত হয় আসামের বিখ্যাত বিহু নৃত্য।

আরও পড়ুনঃ বড়দিনে নিরাশ হবে বাঙালি? আবহাওয়ার ‘মুড সুয়িং’ বদলে দেবে শীতের ভবিষ্যৎ?
গত 18.12.2025 থেকে 20.12.2025 তারিখ পর্যন্ত অর্থাৎ তিনদিন ধরে বাঁকুড়ার খাতড়ার “মহাবীর গেস্ট হাউসে” আসাম থেকে আগত বিহু নৃত্যগুরু শ্রী বিধান দেউড়ি হুকাই মহাশয়ের তত্ত্বাবধানে বিহু নৃত্য কর্মশালায় ছোট থেকে বড় পর্যন্ত শিশুকন্যা থেকে বয়স্ক মহিলাদের বিহু নৃত্য অভ্যাস করানো হয়।
বাঁকুড়ার এই প্রথম অনুষ্ঠিত হয় আসামের বিখ্যাত বিহু নৃত্য। খাতড়ার ইচ্ছে-ডানা সাংস্কৃতিক পরিবারের তত্ত্বাবধানে 21.12.2025 তারিখে খাতড়ার “গুরুসদয় মঞ্চে” অনুষ্ঠিত হয় আসামের বংগাই গাঁও থেকে আগত প্রসিদ্ধ বিহু নৃত্য গুরু শ্রীবিধান দেউড়ি হুকাই মহাশয়ের দ্বারা বিহু নৃত্য শিক্ষায় শিক্ষিত ছোট থেকে বড়ো পর্যন্ত শিশুকন্যা থেকে বয়স্ক মহিলাদের বিহু নৃত্য।

আরও পড়ুনঃ শীতের বাজারে কিছুটা কমল সবজির দাম
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডী মহাশয়া, খাতড়ার ব্লক উন্নয়ন আধিকারিক এবং থানার আই.সি. ।
তাকে ইচ্ছে-ডানা সাংস্কৃতিক পরিবারের তরফ থেকে সম্মান প্রদর্শন করা হয়। সম্মান প্রদর্শনের পর তাকে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হয়। তিনি তার সংক্ষিপ্ত অমূল্য বক্তব্য আসামের বিহু নৃত্য সম্পর্কে বলেন।
বিহু নৃত্য অনুষ্ঠান সমাপ্তে প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের পুরষ্কার দ্বারা সম্মানিত করা হয়।





