Saturday, 28 March, 2026
28 March
HomeবিনোদনRakhi Sawant: জ্যোতিষীর নির্দেশ! একবছর ব্রা, প্যান্টি পরবেন না বলিউডের মির্চি গার্ল

Rakhi Sawant: জ্যোতিষীর নির্দেশ! একবছর ব্রা, প্যান্টি পরবেন না বলিউডের মির্চি গার্ল

যে পোশাকই পরুন না কেন তিনি, যেখানেই যান না কেন, অন্তর্বাস থেকে দূরেই থাকবেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এক সময় তিনি ছিলেন বলিউডের মির্চি গার্ল। সিনেমার আইটেম গানে মানেই, সেখানে রাখি সাওয়ান্তের নাচ থাকবেই। তবে কেরিয়ারের শুরুতে টুকটাক অভিনয়ের সুযোগ পেলেও, রাখি ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যান। বরং বিগ বসে এন্ট্রি নিয়ে একের পর এক বিতর্কে ঢুকে পড়েন রাখি। এরপর তো একের পর এক বিয়ে, ডিভোর্স নিয়ে রোজই খবরের শিরোনামে উঠে আসতেন ঠোঁটকাটা এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ ভারত–রাশিয়া নীরব মাস্টারস্ট্রোক; এক চুক্তিতে বদলে গেল তিনটি সমীকরণ!

তবে এবার নিজের কেরিয়ারকে একেবারে ইউটার্ন দিতে চান রাখি। ফের কেরিয়ার গ্রাফকে নিয়ে যেতে চান দারুণ উচ্চতায়। আর সেই কারণেই এমন এক সিদ্ধান্ত নিলেন রাখি, যা শুনে সবাই হতবাক। রাখির জানান, কেরিয়ারের রকেটকে আকাশকে ওড়াতে গোটা একবছর ব্রা, প্যান্টি পরবেন না তিনি!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন রাখি সাওয়ান্ত। আর সেখানেই রাখি স্পষ্ট জানান, টানা একবছর ব্রা ও প্যান্টি পরবেন না তিনি। যে পোশাকই পরুন না কেন তিনি, যেখানেই যান না কেন, অন্তর্বাস থেকে দূরেই থাকবেন।

আরও পড়ুনঃ নজরে ৫ জেলা, ২ মার্চ ঘোষণার সম্ভাবনা! ৩ দফায় বাংলায় বিধানসভা ভোট

মোটা টাকার লোন নিয়ে দুবাইয়ে একটা ফ্ল্যাট কিনেছেন রাখি। আর তারপর থেকেই নিজের কেরিয়ারকে নতুনভাবে গোছাতে চান তিনি। কাজ খোঁজার মাঝে, কয়েক মাস আগে তিনি এক জ্যোতিষীর সঙ্গে দেখা করেন।

আর সেই জ্যোতিষীই রাখিকে নির্দেশ দেন, ২০২৬ সালটা পুরোটা যেন রাখি ব্রা ও প্যান্টি পরেন। এতে নাকি রাখির গ্রহ, নক্ষত্র একেবারে সঠিকভাবে চলাচল করবে। রাখি পডকাস্টে জানান, কেরিয়ারকে দারুণ বানাতেই জ্যোতিষীর কথা মানছি। এই বছরটা ব্রা ও প্যান্টি পরছি না। ব্রা ও প্যান্টি না পরেই কেরিয়ারের একেবারে উঁচুতে উঠে যেতে চাই।

এই মুহূর্তে

আরও পড়ুন