Saturday, 11 April, 2026
11 April
HomeকলকাতাJurnalist Soumya Palit: মূল্যবান রত্ন হারালো বঙ্গবার্তা, তারাদের দেশে সাংবাদিক সৌম্য পালিত

Jurnalist Soumya Palit: মূল্যবান রত্ন হারালো বঙ্গবার্তা, তারাদের দেশে সাংবাদিক সৌম্য পালিত

পরিবারের প্রতি সমবেদনা। ওনার আত্মার শান্তি কামনা করছে 'বঙ্গবার্তা'।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.




দেবজিৎ মুখার্জি, কলকাতা:

আমাদের সংবাদমাধ্যম ‘বঙ্গবার্তা’ এই মুহূর্তে চরম শোকাহত সংবাদ জগতের এক নক্ষত্রপতনে। তারাদের দেশে চ্যানেলের এক সময়ের অন্যতম স্তম্ভ, তথা প্রবীণ সাংবাদিক, শ্রী সৌম্য পালিত মহাশয়। বুধবার, ২৬ নভেম্বর, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ সরকারি বরাদ্দ সাড়ে ছ’টাকা, বাজারে ডিম আট! সঙ্কটে স্কুল–অঙ্গনওয়াড়ি

তাঁর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারের উপর। জন্মলগ্ন থেকেই সৌম্যবাবু বঙ্গবার্তা চ্যানেলের সাথে যুক্ত ছিলেন। শোকের ছায়া নেমে এসেছে বঙ্গবার্তা চ্যানেলেও।

বরাবরই একজন সাহসী সাংবাদিক ছিলেন সৌম্যবাবু। সবরকমের খবরের উপরেই তাঁর আগ্রহ ছিল দেখার মতো। তবে যখন বিষয়টি হতো কোন ব্রেকিং নিউজ বা অফবিট নিউজের, তখন সেই আগ্রহের মাত্রা একেবারে অন্য পর্যায়ের থাকতো। স্ত্রী ও কন্যাকে নিয়ে তাঁর সংসার।

আরও পড়ুনঃ আজও ঐতিহ্যের সাথে পালিত হচ্ছে বেহালা বরিশার চণ্ডী মেলা

এক কথায় বলতে গেলে, সংবাদ জগৎ হারিয়েছে এক মূল্যবান রত্নকে। তাঁর না ফেরার দেশে চলে যাওয়া শুধু ক্ষতি নয়, বরং এক অপূরণীয় ক্ষতি।

আমাদের বঙ্গবার্তার  তরফ থেকে সৌম্যবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কথা হয়েছে তাঁর কন্যা শুভাঙ্গি পালিতের সঙ্গে। তিনি জানিয়েছেন যে একদিন আগে থেকেই সমস্যা শুরু হয়েছিল এবং গত ২৬ তারিখ তিনি কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। আমাদের তরফ থেকে পরিবারের প্রতি সমবেদনা। ওনার আত্মার শান্তি কামনা করছে ‘বঙ্গবার্তা’।

এই মুহূর্তে

আরও পড়ুন