Monday, 30 March, 2026
30 March
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: উত্তপ্ত বাংলাদেশ, দুই শিবিরের ধস্তাধস্তি! খুলনায় নিহত বিএনপি নেতা

Bangladesh: উত্তপ্ত বাংলাদেশ, দুই শিবিরের ধস্তাধস্তি! খুলনায় নিহত বিএনপি নেতা

সকালে খুলনার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর বচসা ও ধস্তাধস্তি বাধে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তি ও সহিংসতার খবর পাওয়া গিয়েছে। খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির জেরে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে এবং গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ হাত-পা মুড়িয়ে বাঁধা, টুপটুপ করে পড়ছিল রক্ত! ভোটের মাঝেই উত্তেজনা! মৌলভীবাজারে হিন্দু চা শ্রমিককে কুপিয়ে হত্যা

নিহত নেতার নাম মহিবুজ্জামান কচি (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে খুলনার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর বচসা ও ধস্তাধস্তি বাধে। অভিযোগ উঠেছে, জামায়াত কর্মীরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও জামায়াতে ইসলামী এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্র লাগোয়া খালের ওপার থেকে দুষ্কৃতীরা ককটেল নিক্ষেপ করে। এই বিস্ফোরণে আনসার বাহিনীর দুই সদস্য, সুকণ্ঠ মজুমদার ও জামাল হোসেন, এবং এক ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৪) নামের এক কিশোরী আহত হয়েছে।

আরও পড়ুনঃ সাধারণ খেটে খাওয়া মানুষের শিল্প ধর্মঘট নিয়ে নেই মাথা ব্যাথা; চটকল, ব্যাঙ্ক বাদ দিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ল আজকের ধর্মঘট

নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২,৭৮৯টি ভোটকেন্দ্রে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। সকালের দিকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গোপালগঞ্জ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ এবং রাজশাহীতে বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া গিয়েছে।

ভোটের সকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেও, বিভিন্ন স্থানে সহিংসতার কারণে জনমনে উদ্বেগ বাড়ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন