রাজ্যের নির্বাচন দোরগোড়ায়। তার আগেই নিজেদের ছক সাজিয়ে নিতে ভোটমুখী বঙ্গে উপস্থিত অমিত শাহ। আজ সোমবার সপ্তাহের প্রথম দিনই মথুরাপুরের রায়দিঘি থেকে জনসভা শুরু করেন তিনি। আর এই পরিবর্তন সংকল্প সভাতেই অমিত শাহের হাত থেকে ভারতীয় জানাটা পার্টির পতাকা নিলেন ইলেক্ট্রনিক মিডিয়ার জনপ্রিয় সাংবাদিক সন্তু পান। সন্তুর আগে শুভেন্দু অধিকারীও অমিত শাহের হাত থেকে বিজেপির ঝান্ডা নিয়েছিলেন।
আরও পড়ুনঃ সংঘাতের উত্তাপে, কলকাতা থেকে বাতিল বিমান
এবার বঙ্গে দ্বিতীয় মুখ সন্তু যিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে গেরুয়া শিবিরের প্রবেশপত্র পেলেন। সূত্রের খবরে জানা গিয়েছে সন্তু তারকেশ্বর থেকে প্রার্থী হবেন। টেলিভিশনে সন্তু পান অত্যন্ত পরিচিত মুখ এবং সাংবাদিক হিসেবেই এতদিন মানুষ তাকে জেনেছে।
এবার ভারতীয় জনতা পার্টিতে এসে রাজনীতির মঞ্চে তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার। সাংবাদিক হিসেবে তার তীক্ষ্ণ প্রশ্ন অনেক রাজনৈতিক ব্যাক্তিত্বকেই অস্বস্তিতে ফেলেছে এত দিন।
আরও পড়ুনঃ ফাগুন হাওয়ায় হাওয়ায় রাঙিয়ে দিয়ে যাও; কতক্ষণ থাকছে দোল পূর্ণিমা?
এবার রাজনীতির ময়দানে তিনি কত গোল দেন সেটা সময় বলবে। তবে আজকের এই পরিবর্তন সংকল্প সভা থেকে অমিত শাহ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন বাংলা অনুপ্রবেশের আখড়া, কারণ তা মমতা বন্দোপাধ্যায়ের ভোটব্যাংক। তিনি আরও বলেন বাংলায় কোনও উন্নয়ন হয়নি শুধু মন্দির ছাড়া। এছাড়া তিনি যোগ টেনে আনেন বাবরি মসজিদ প্রসঙ্গ। শাহ বলেন বাংলায় মমতার উৎসাহেই বাবরি মসজিদ তৈরী হচ্ছে।
শুধু তাই নয় মমতা এবং হুমায়ুন কবির একই কয়েনের এদিক এবং ওদিক বলেও সমালোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রী। বাবরি নিয়ে এক গভীর ষড়যন্ত্রেরও দাবি করেন শাহ এবং বলেন যে মমতা বন্দোপাধ্যায়ের বুদ্ধিতেই নতুন দল গড়েছে হুমায়ুন কবির এবং বাংলায় ফের বাবরি মসজিদ তৈরী করছে, যাতে হিন্দুরা ক্ষুব্ধ না হয়। তবে যাই হোক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপি হোক বা তৃণমূল শেষ কথা বলবে সাধারণ মানুষ। তবে সন্তুর রাজনীতিতে যোগ দেওয়া আদৌ তাৎপর্যপূর্ণ হবে কি না তা সময়ই বলবে।









