ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের সরাসরি প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতেই ‘রেড জোন’-এ খুলল নিফটি এবং সেনসেক্স। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে লগ্নিকারীদের কোটি কোটি টাকা নিমেষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল।
নিফটি (Nifty 50): আগের দিনের ২৪,৮৬৫.৭০ পয়েন্টের ক্লোজিং থেকে আজ একধাক্কায় ২৪,৩৮৮.৮০ পয়েন্টে নেমে ওপেন করে নিফটি। বর্তমানে এটি প্রায় ২.০১ শতাংশ পড়ে ২৪,৩৬৬.৮০ পয়েন্টে অবস্থান করছে।
সেনসেক্স (Sensex): আগের দিনের ৮০,২৩৮.৮৫ পয়েন্টের ক্লোজিং থেকে আজ ওপেনিংয়েই ৭৮,৫২৮ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। বর্তমানে এটি ১৬৩৯.৮৯ পয়েন্ট বা ২.০৪ শতাংশ পতন নিয়ে ৭৮,৫৯৮.৯৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে।
আরও পড়ুনঃ ‘রামচরিতমানস’ থেকে ‘বামচরিতমানস’; বাম ধাঁচ এবং ‘প্রগতিশীল বয়ান’ স্পষ্ট অভিষেকের
বিশেষজ্ঞদের মতে, এই প্রবল পতনের নেপথ্যে রয়েছে বিশ্ব বাজারের তীব্র অস্থিরতা। আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের জেরে ইতিমধ্যেই ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে জাহাজে করে খনিজ তেল বিশ্বের অন্যান্য প্রান্তে পৌঁছতে পারছে না। গোটা বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে প্যানিক সেলিং শুরু হয়েছে।
পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের রক্তাক্ত শেয়ারবাজার। বুধবার দালাল স্ট্রিট খুলতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। ৯ মাস পর ৭৯ হাজার পয়েন্টের নীচে সেনসেক্স। নিফটিও অনেকটা পড়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে শেয়ারবাজার যে বড় ধাক্কা খেতে চলেছে, সেই আশঙ্কা আগের থেকেই ছিল। সোমবার থেকেই বাজার পড়তে শুরু করে। দোল বা হোলির জন্য মঙ্গলবার বাজার বন্ধ ছিল। বুধবার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ে যায় সেনসেক্স । নিফটির সূচকেও বড় ধস।
আরও পড়ুনঃ পশ্চিম এশিয়া সংঘাতের আবহে জ্বালানির দাম আপাতত বাড়ছে না
বুধবার শেয়ার বাজার খুলতেই দেড় হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। এদিন ৭৮ হাজার ৫৯৪ পয়েন্ট পৌঁছয় সেনসেক্স। অন্যদিকে নিফটিতেও বড় পতন হয়েছে। সকাল ৯টা ১৬ মিনিটের রিপোর্ট অনুযায়ী, নিফটি পড়ে যায় ৪৮৫ পয়েন্ট। তারপর ২৪ হাজার ৪০০ পয়েন্টে পৌঁছয় নিফটি৫০। প্রায় ১.৯৫ শতাংশ কমেছে নিফটি। এই মুহূর্তে রেড জো়নে রয়েছে সেনসেক্স ও নিফটি। শুধু শেয়ার বাজার নয়, যুদ্ধের জেরে সোনার দাম যেমন বেড়েছে, তেমনই বিশ্ববাজারে তেলের দামও বাড়ছে। বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে ভারত, এমনই তথ্য উঠে আসছে বিভিন্ন রিপোর্টে। উল্লেখ্য, গত পাঁচ দিনে সেনসেক্স পড়েছে প্রায় ৪ হাজারের বেশি। অন্যদিকে, নিফটি প্রায় হাজারের বেশি পতন হয়েছে।
অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানিয়েছেন, এখন কয়েকদিন শেয়ার বাজার অস্থির থাকবে। ইতিহাস বলছে যদি যুদ্ধ হয়, তাহলে সেনসেক্সে প্রভাব একটা পড়বেই। শুধু ভারত নয়, বাকি অন্যান্য জায়গাতেও যেমন জাপান, চিন সব জায়গাতেই শেয়ার বাজারে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। যতদিন না যুদ্ধ থামবে ততদিন পর্যন্ত শেয়ার মার্কেটে এমনই পরিস্থিতি থাকবে। তবে, আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন। শেয়ার বাজারে পতনের কারণ হল ট্র্যাডিশনাল বিনিয়োগকারী নন, তাঁরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দেয়। ডোমেস্টিক বিনিয়োগকারীরাও রয়েছে, তাঁরাও কিনছেন বলে বড় পতন দেখতে পাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে কয়েকদিন ধরে পতন হবে। ৪ হাজার বা ৫ হাজার পয়েন্ট পড়লেও তা আতঙ্কের নয় বলেই জানাচ্ছেন তিনি।
এই প্রবল রক্তক্ষরণের বাজারেও মুচকি হাসছেন আইটি সেক্টরে বিনিয়োগকারীরা। ব্যতিক্রমীভাবে আজ ইনফোসিসের শেয়ার ১.৫১% বৃদ্ধি পেয়েছে। এছাড়া এইচসিএল টেক (HCL Tech) ০.০৪% উপরের দিকে রয়েছে।









