spot_img
Saturday, 7 February, 2026
7 February
spot_img
HomeদেশInvestment: বিনিয়োগে আগ্রহী রিলায়েন্স; উন্নয়নের পথে বড় উদ্যোগ

Investment: বিনিয়োগে আগ্রহী রিলায়েন্স; উন্নয়নের পথে বড় উদ্যোগ

রাজ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং, ত্রিপুরা

রাজ্যে উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। সরকার রাজ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। বেকারত্ব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন: শিলিগুড়িকে ক্লিন সিটি করতে হবে, জানালেন মেয়র

রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা কিছুদিন আগে মুম্বাই সফরে গিয়ে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি মুকেশ আম্বানিকে ত্রিপুরায় আমন্ত্রণ জানিয়ে রাজ্যের বিকাশে অংশগ্রহণের আহ্বান জানান। মুকেশ আম্বানির পরামর্শে রিলায়েন্স জিও-র নর্থ ইস্টার্ন জোনের বিজনেস হেডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রিপুরা সফরে আসে। তারা রাজ্যে তথ্যপ্রযুক্তি (আইটি) এবং আইটি-সক্ষম সেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদন, পেট্রোলিয়াম, বাঁশ থেকে এথানল উৎপাদন, রাবার কাঠের আসবাবপত্র, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোকা বানালো এক নাবালিকা গৃহবধূ

বিশেষত, তথ্যপ্রযুক্তি খাতে তাদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। এতে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনা উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি বিভিন্ন মহল থেকে ধন্যবাদ ও প্রশংসা জানানো হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন