spot_img
Wednesday, 25 February, 2026
25 February
spot_img
Homeউত্তরবঙ্গBJP West Bengal: উত্তরে ফিকে হচ্ছে গেরুয়া! শিলিগুড়ি কেন্দ্রিক আলাদা ইস্তেহারে জোর...

BJP West Bengal: উত্তরে ফিকে হচ্ছে গেরুয়া! শিলিগুড়ি কেন্দ্রিক আলাদা ইস্তেহারে জোর বিজেপির

তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গের জন্য (শিলিগুড়ি কেন্দ্রিক) একটি আলাদা ইস্তেহারে জোর দিচ্ছে বিজেপি ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ভোটের ঘণ্টা আনুষ্ঠানিকভাবে বাজেনি এখনও ৷ তবে প্রত্য়েকটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে । ভোটকে কেন্দ্র করে ইস্তেহার তৈরির প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবিরও । তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গের জন্য (শিলিগুড়ি কেন্দ্রিক) একটি আলাদা ইস্তেহারে জোর দিচ্ছে বিজেপি ।

আরও পড়ুনঃ কেরল পেল ‘কেরলম’, বাংলার কপালে কেন শুধু বঞ্চনা? মোদী সরকারকে বেনজির আক্রমণ মমতার!

আর এই ইস্তেহার বা বিজেপির সংকল্পপত্রে কোন কোন বিষয়গুলোকে রাখা হবে তা নিয়ে মঙ্গলবার একটি বিশেষ বৈঠকের আয়োজন হল শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইলে । ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু-সহ ব্যবসায়ী, সমাজসেবী, স্বাস্থ্য, শিক্ষার মতো সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা । এদিন সভাতে প্রতিনিধিদের তরফে দেওয়া প্রস্তাব নথিভুক্ত করা হয় ও তা নিয়ে আলোচনা করেন বিজেপির দলীয় নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা । সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে, যা সংকল্পপত্রে রাখা হতে পারে বলে দলীয় সূত্রের খবর ৷

এ ব্যাপারে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, “তৃণমূল কংগ্রেসের আমলে বাংলা অনেক পিছিয়ে গিয়েছে । ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি কোন কোন প্রতিশ্রুতিগুলো পালনে বদ্ধপরিকর থাকবে, আর কোনগুলো সংকল্পপত্রে থাকবে তা নিয়ে এদিন বৈঠক হয়েছে । স্বাস্থ্য থেকে শিক্ষা, পরিবহণ থেকে চা-বাগান সবরকম প্রস্তাব এসেছে । মালদায় বিমানবন্দর, চা বাগানের শ্রমিকদের অবসরের বয়স বৃদ্ধি, আশাকর্মীদের বেতন বৃদ্ধি, উত্তরবঙ্গের জন্য পৃথক এইমস-সহ একাধিক প্রস্তাব এসেছে । প্রস্তাবগুলো থেকে সংকল্পপত্রে যেগুলো জায়গা করে পাবে সেগুলো বাস্তবায়নে বদ্ধপরিকর থাকব ।”

আরও পড়ুনঃ এবার বিধানসভার টিকিট পাকা! রেড ভলেন্টিয়ারের কাছ থেকে উপকার পাওয়া অপরাজিতা কি এবার ভোটের ময়দানে?

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও জনপ্রতিনিধিদের থেকে সংকল্পপত্রের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে । আমরা আলোচনা করে একটি শিলিগুড়ি কেন্দ্রীক সংকল্পপত্র তৈরি করব । যেখানে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে জোর দেওয়া হবে ।”

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোট 54টি আসনের মধ্যে 30টি পায় বিজেপি । বিশেষ দার্জিলিং জেলার ছ’টি আসনের মধ্যে শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া নকশালবাড়ি, কার্শিয়াং ও দার্জিলিং আসন এবং শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি আসনটিরও দখল নেয় বিজেপি । পর্যবেক্ষকদের অনেকের মতে, এবারের বিধানসভা নির্বাচনেও পাহাড়ে নিজের কর্তৃত্ব বজায় রাখতে উত্তরবঙ্গের জন্য একটি আলদা সংকল্পপত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শিবির ।

এই মুহূর্তে

আরও পড়ুন