spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeদক্ষিণবঙ্গBJP: হার্ট অ্যাটাকে মৃত্যু; ট্রেনের ভিতরেই অসুস্থ বিজেপি নেতা

BJP: হার্ট অ্যাটাকে মৃত্যু; ট্রেনের ভিতরেই অসুস্থ বিজেপি নেতা

ট্রেনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অমিত শাহের সাংগঠনিক সভায় যোগ দিতে আসার পথে হার্ট অ্যাটাকে মৃত্যু হল নদিয়ার এক বিজেপি নেতার। মৃতের পরিবারে শোকের ছায়া।

কলকাতার বিজেপি মিডিয়া সেল সূত্রের খবর, নদিয়ার হাঁসখালির ময়ুরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর দাস রবিবার অমিত শাহের সভায় যোগ দিতে কলকাতায় আসছিলেন। মাঝপথেই ট্রেনের ভিতরেই অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন: অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূলের তিন কন্যা; চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দীপঙ্কর দাস। বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবেই পরিচিতি ছিল এলাকায়। এদিন ট্রেনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে বিজেপির।

আরও পড়ুন: ‘শিরায়-উপশিরায় চলা’ কেষ্ট-অনুরাগী ছাত্র নেতাকে সাসপেন্ড 

অন্যদিকে, নদিয়ার বিজেপির নেতা-কর্মীদের দাবি, এদিন কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহর সভায় অংশ গ্রহণ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন