spot_img
Wednesday, 25 February, 2026
25 February
spot_img
HomeকলকাতাKolkata: কলকাতায় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড; লেক অ্যাভিনিউয়ে মাটির নিচে ‘বোমা’?

Kolkata: কলকাতায় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড; লেক অ্যাভিনিউয়ে মাটির নিচে ‘বোমা’?

সকাল থেকে লেক অ্যাভিনিউ এলাকায় পুরসভার রাস্তা সারাইয়ের কাজ চলছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাতসকালে আতঙ্ক দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ে! রাস্তা সারাইয়ের সময় পে-লোডারের ধাক্কায় ছিঁড়ল বিদ্যুতের তার। শর্ট সার্কিট থেকে বিকট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। গাফিলতির অভিযোগে সরব স্থানীয়রা।

আরও পড়ুনঃ বিরল মাদক MDMA; মালদহে ‘সেক্স ড্রাগস’ সিন্ডিকেট! নীল নেশার মরণফাঁদ রুখল মালদা পুলিশ

মঙ্গলবার সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ এলাকা। রাস্তার তলার মাটির নিচে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ঘটে গেল আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। ঘটনার জেরে এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

মঙ্গলবার সকাল থেকে লেক অ্যাভিনিউ এলাকায় পুরসভার রাস্তা সারাইয়ের কাজ চলছিল। একটি বড় পে-লোডার দিয়ে রাস্তার মাটি খোঁড়া হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাটি খোঁড়ার সময় আচমকাই পে-লোডারের ধাক্কায় মাটির নিচে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের উৎসস্থলে জল ছিটিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা। দুর্ঘটনা এড়াতে পুলিশ এসে গোটা এলাকাটি ঘিরে ফেলে এবং ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আপাতত পে-লোডারটি রাস্তার একপাশে সরিয়ে রাখা হয়েছে এবং সারাইয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বেনিয়াপুকুরে ভয়ঙ্কর কাণ্ড! তৃণমূল আমলে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত; শহরে ফের শ্যুটআউট

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন লেক অ্যাভিনিউয়ের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সঠিক নিয়ম মেনে এবং আগে থেকে কোনো ম্যাপ বা সতর্কতা ছাড়াই এই খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। মাটির নিচে বিদ্যুতের কেব্‌ল থাকার কথা সংশ্লিষ্ট দপ্তরের জানা উচিত ছিল বলে তাঁরা দাবি করছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিকট আওয়াজে বিস্ফোরণ হওয়ায় আমরা ভেবেছিলাম বড় কোনো বিপদ ঘটেছে। কাজের গাফিলতির জন্যই আজ বড়সড় প্রাণহানি ঘটতে পারত।”

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকাটি এখনও থমথমে। সিইএসসি (CESC) কর্মীরাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন যাতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়।

এই মুহূর্তে

আরও পড়ুন